আজ (বুধবার) এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন প্যানেলের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই সমন্বয়ক প্যানেলে রয়েছেন:
উপ সমন্নয়ক শাকিল আহমেদ আয়ান
উপজেলা সমন্বয়ক: আনোয়ার হোসেন
সহ-সমন্বয়ক: আব্দু্ল্লাহ রায়হান
আইটি ও মিডিয়া সমন্বয়ক: আফনান ইয়াছিন
লজিস্টিকস সমন্বয়ক: সাকিব খান কে
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন প্যানেল আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। সোনারগাঁওকে একটি পরিচ্ছন্ন ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে এবং স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এই নতুন টিম অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা।
উল্লেখ্য, 'পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে'- এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন সারা বাংলাদেশে তরুণদের অংশগ্রহণে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সোনারগাঁও শাখার এই নতুন কমিটি স্থানীয় পর্যায়ে সংগঠনের পরিধি আরও বিস্তৃত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।