1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৪:১৯|
শিরোনামঃ
সোনারগাঁও লিজেন্ড কাপ সিজন-২ এ ‘সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাব’ চ্যাম্পিয়ন; জমকালো বিজয় উদযাপন অভিষেকেই ইতিহাস: ‘সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাব’ চ্যাম্পিয়ন সোনারগাঁয়ে শুরু হচ্ছে সাদাফ সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট। সোনারগাঁ লিজেন্ড কাপ : অভিষেক টুর্নামেন্টেই ফাইনালে সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাব সোহেলের স্পন্সরশীপে বিপিএলের এবারের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স: উল্লাসে ভাসছে সোনারগাঁও “কাজ করি দেশ গড়ি” স্লোগানে হাতীবান্ধায় আমান সিমেন্টের ‘নির্মাণশিল্পী সম্মেলন’ অনুষ্ঠিত সোনারগাঁয়ে “কাজ করি দেশ গড়ি” স্লোগানে আমান সিমেন্টের ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত সোনারগাঁয়ে খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ এলাকাবাসীর সোনারগাঁ লিজেন্ড কাপ ৩৫+টুর্নামেন্টে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাব সোনারগাঁয়ে মুক্তিজোটের মনোনয়ন সংগ্রহ করলেন সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ

বিপিএল ২০২৬: রাজশাহী ওয়ারিয়র্সের স্পন্সর হলেন সোনারগাঁওয়ের সোহেল রানা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫,
  • 568 Time View

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এবারের আসরে রাজশাহী ওয়ারিয়র্স দলের সাথে যুক্ত হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী সোহেল রানা। এ ওয়ান সলিড ইন্ডাস্ট্রিজ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি ব্যবসায়িক সফলতার পাশাপাশি এখন দেশের ক্রিকেটের উন্নয়নে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন।

সোহেল রানা ব্যক্তিগত জীবনে অত্যন্ত খেলাধুলা প্রিয় একজন মানুষ। কেবল বড় আসর নয়, তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসারে তার অবদান অনস্বীকার্য। দেশের আনাচে-কানাচে টেপ বল ক্রিকেটের টিম গঠন করে তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার জন্য তিনি আগে থেকেই সুপরিচিত। এবার বিপিএল-এর মতো বড় মঞ্চে স্পন্সর হিসেবে যুক্ত হওয়াকে তার ক্রীড়া প্রেমের এক নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।রাজশাহী ওয়ারিয়র্সের স্পন্সর হওয়ার বিষয়ে অনুভূতি জানতে চাইলে সোহেল রানা বলেন:

“আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার সবটুকুই আমার প্রিয় সোনারগাঁওবাসীর ভালোবাসা ও দোয়ার প্রতিফলন। ক্রিকেট আমার রক্তে মিশে আছে। আমি সবসময় চেয়েছি সোনারগাঁওয়ের নামকে সারা বাংলাদেশের সামনে অনন্য উচ্চতায় নিয়ে যেতে।”তিনি আরও যোগ করেন, “আমি আমার সোনারগাঁওয়ের সকল শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের কাছে দোয়া চাই। আমার লক্ষ্য হলো খেলাধুলার মাধ্যমে আমাদের এলাকার সম্মান বৃদ্ধি করা এবং দেশের ক্রিকেটে অবদান রাখা। আশা করি, রাজশাহী ওয়ারিয়র্স ২০২৬ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে।”

বিপিএলের মতো জনপ্রিয় আসরে সোনারগাঁওয়ের একজন উদ্যোক্তার এই অংশগ্রহণ স্থানীয় তরুণ সমাজকে নতুন করে অনুপ্রাণিত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK