1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৪:১৯|
শিরোনামঃ
সোনারগাঁও লিজেন্ড কাপ সিজন-২ এ ‘সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাব’ চ্যাম্পিয়ন; জমকালো বিজয় উদযাপন অভিষেকেই ইতিহাস: ‘সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাব’ চ্যাম্পিয়ন সোনারগাঁয়ে শুরু হচ্ছে সাদাফ সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট। সোনারগাঁ লিজেন্ড কাপ : অভিষেক টুর্নামেন্টেই ফাইনালে সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাব সোহেলের স্পন্সরশীপে বিপিএলের এবারের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স: উল্লাসে ভাসছে সোনারগাঁও “কাজ করি দেশ গড়ি” স্লোগানে হাতীবান্ধায় আমান সিমেন্টের ‘নির্মাণশিল্পী সম্মেলন’ অনুষ্ঠিত সোনারগাঁয়ে “কাজ করি দেশ গড়ি” স্লোগানে আমান সিমেন্টের ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত সোনারগাঁয়ে খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ এলাকাবাসীর সোনারগাঁ লিজেন্ড কাপ ৩৫+টুর্নামেন্টে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাব সোনারগাঁয়ে মুক্তিজোটের মনোনয়ন সংগ্রহ করলেন সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ

সোনারগাঁও লিজেন্ড কাপ সিজন-২ এ ‘সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাব’ চ্যাম্পিয়ন; জমকালো বিজয় উদযাপন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬,
  • 87 Time View

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও:
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাব-এর “উইনিং সেলিব্রেশন প্রোগ্রাম”। সম্প্রতি সমাপ্ত হওয়া সোনারগাঁও লিজেন্ড কাপ সিজন-২-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিজয় উদযাপন অনুষ্ঠানে ক্লাবের সকল খেলোয়াড়, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার গণ্যমান্য বড় ভাইদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বড় ভাইয়েরা তাদের বক্তব্যে খেলোয়াড়দের এই অসামান্য অর্জনে অভিনন্দন জানান এবং ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল খেলোয়াড়, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। বক্তারা বলেন, “সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভ্রাতৃত্ববোধই এই বিজয়ের মূল চালিকাশক্তি।”
বিজয় উদযাপনের এই মুহূর্তটি ক্লাবের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK