1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:১৪|
শিরোনামঃ
কক্সবাজারে আমান সিমেন্টের বর্ণাঢ্য মিলনমেলা: অংশ নিলেন নারায়ণগঞ্জের ৫০ সেরা নির্মাণ শিল্পী দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’: কর্মী বাছাইয়ে সতর্ক হওয়ার আহ্বান আল মাহমুদ সানির সোনারগাঁওয়ে ক্রিকেট উন্মাদনা: আগামীকাল মুখোমুখি হবে বন্দর ও কালিগঞ্জ উপজেলা, মাঠে থাকছেন দেশসেরা তারকারা 🏆 ম্যাচ উইনার ও গেম চেঞ্জার: ইব্রাহিম খলিলুল্লাহ আদিব! 🏏 গোয়ালদী বালুর মাঠে ঈদ আড্ডা: ড্রেনের ভাঙা স্ল্যাব ও রাস্তা নিজ উদ্যোগে মেরামতের ঘোষণা সালেহ মূসার সোনারগাঁওয়ে জ্বালানি তেলের তীব্র সংকট: ভোগান্তিতে সাধারণ মানুষ, জনমনে ক্ষোভ সোনারগাঁ পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চান ফিরোজ মাহমুদ টিপু সোনারগাঁয়ে ২৮ মার্চ শুরু হচ্ছে আন্তঃউপজেলা ক্রিকেট; সেঞ্চুরি করলেই স্মার্টফোন পুরস্কার সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান রবিন গ্রেফতার “মাদকমুক্ত সোনারগাঁ গড়তে একাট্টা ইউএনও ও সাদাফ সুলতান ফাউন্ডেশন: আন্তঃউপজেলা টুর্নামেন্টের প্রস্তুতি তুঙ্গে”

কক্সবাজারে আমান সিমেন্টের বর্ণাঢ্য মিলনমেলা: অংশ নিলেন নারায়ণগঞ্জের ৫০ সেরা নির্মাণ শিল্পী

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, এপ্রিল ১৫, ২০২৬,
  • 89 Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আমান সিমেন্টের উদ্যোগে নারায়ণগঞ্জের সেরা ৫০ জন নির্মাণ শিল্পীকে নিয়ে পর্যটন নগরী কক্সবাজারে তিন দিনব্যাপী এক বর্ণাঢ্য আনন্দ ভ্রমণ  সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি উৎসবমুখর পরিবেশে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এই মিলনমেলার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত সেরা নির্মাণ শিল্পীদের কাজের স্বীকৃতি এবং তাদের মানসিকভাবে চাঙ্গা করতে এই সফরের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন নারায়ণগঞ্জের স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান রানা বিল্ডার্স, আব্দুল্লাহ এন্টারপ্রাইজ, হারুন এন্ড ব্রাদার্স এবং ডিজিটাল কর্পোরেশন।

অনুষ্ঠানটি সফল করতে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং ও সমন্বয় করেন প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার গিয়াস উদ্দিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাদ্দাম হোসেন। এছাড়া পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমান সিমেন্টের ডিজিএম প্রতাপ কুমার কুন্ড এবং ঢাকা ডিভিশন-১ এর এজিএম ফজলুর রহমান।

সফরকালে নির্মাণ শিল্পীগণ কক্সবাজারের নীল জলরাশি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আধুনিক নির্মাণ শৈলী এবং সিমেন্টের গুণগত মান রক্ষা সংক্রান্ত বিভিন্ন মতবিনিময় সভায় অংশ নেন। সমুদ্র সৈকতে আয়োজিত এই মিলনমেলায় শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

আমান সিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বলেন, “নির্মাণ শিল্পীরাই টেকসই অবকাঠামো তৈরির কারিগর। তাদের দক্ষতা ও পরিশ্রমকে সম্মান জানাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে এ ধরনের সৃজনশীল ও উৎসাহমূলক কর্মকাণ্ড আরও বড় পরিসরে আয়োজন করা হবে।”

সফরে অংশগ্রহণকারী নির্মাণ শিল্পীগণ এমন চমৎকার আয়োজনের জন্য আমান সিমেন্ট ও সংশ্লিষ্ট পরিবেশকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK