
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান এ-ওয়ান সলিড ইন্ডাস্ট্রি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সোহেল রানা পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। আগামীকাল শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে যাত্রা করবেন।
আগামী বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন তরুণ এই সমাজসেবক। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশত্যাগের প্রাক্কালে তিনি তাঁর প্রিয় বৈদ্যেরবাজার ইউনিয়নবাসী ও সোনারগাঁর সর্বস্তরের জনগণের কাছে আন্তরিক দোয়া ও শুভকামনা চেয়েছেন।
এক বার্তায় সোহেল রানা বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে পবিত্র কাবা শরিফ ও মদিনা শরিফ জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করছি। ওমরাহ হজের সকল আনুষ্ঠানিকতা যেন সম্পূর্ণ সহিহ এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, সেজন্য আমি সবার কাছে দোয়া প্রত্যাশী।”
তিনি আরও বলেন, “ওমরাহ পালন শেষে সুস্থ শরীরে যেন পুনরায় প্রিয় মাতৃভূমিতে ফিরে এসে বৈদ্যেরবাজার ইউনিয়নের উন্নয়ন, অগ্রগতি এবং জনসেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে পারি, আল্লাহর দরবারে এই তাওফিক কামনা করি।”
পবিত্র মক্কা ও মদিনার পুণ্যভূমিতে অবস্থানকালীন সময়ে তিনি সমগ্র দেশবাসী, বিশেষ করে বৈদ্যেরবাজার ও সোনারগাঁবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করবেন বলে জানিয়েছেন।
এদিকে, বিশিষ্ট এই ব্যবসায়ীর ওমরাহ যাত্রা উপলক্ষে বৈদ্যেরবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী মহল এবং তাঁর শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও নিরাপদ সফর কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।