1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৫৮|
শিরোনামঃ
সোনারগাঁও চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ  সোনারগাঁও দারোয়ানকে বেঁধে পাঁচ দোকানে ডাকাতি তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আক্তার হোসেন সোনারগাঁও ৫ কেজি গাঁজা সহ যৃবক গ্রেফতার সোনারগাঁও বিশেষ অভিযানে ১৯ জন আটক। ৫ কেজি গাঁজা উদ্ধার  সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমানা। সোনারগাঁও কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ 

সোনারগাঁয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল না ভ্যাকসিন

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫,
  • 915 Time View

 

সোনারগাঁ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম পপি (২৩), তিনি ওই গ্রামের পারভেজের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে খাট থেকে নামার সময় একটি বিষাক্ত সাপ পপিকে ছোবল দেয়। মুহূর্তেই তার ক্ষতস্থান থেকে রক্ত বের হতে শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে সাপের ভ্যাকসিন (Anti-venom) না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পপির মৃত্যু হয়।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রে সাপে কামড়ানো রোগীর জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকাটা অত্যন্ত দুঃখজনক এবং অবহেলার সামিল। স্থানীয়রা দ্রুত সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK