1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৫৮|
শিরোনামঃ
সোনারগাঁও চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ  সোনারগাঁও দারোয়ানকে বেঁধে পাঁচ দোকানে ডাকাতি তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আক্তার হোসেন সোনারগাঁও ৫ কেজি গাঁজা সহ যৃবক গ্রেফতার সোনারগাঁও বিশেষ অভিযানে ১৯ জন আটক। ৫ কেজি গাঁজা উদ্ধার  সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমানা। সোনারগাঁও কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ 

সোনারগাঁয়ে চুরি-ছিনতাই ও মাদকসেবীদের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫,
  • 954 Time View

 

নিজস্ব প্রতিবেদকঃ- সোনারগাঁ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই এবং মাদকসেবীদের উৎপাত বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। পাটালপাড়া লিচুবাগান, এর পাশের মাঠ এবং আশপাশের মহল্লায় প্রায় প্রতিদিনই এমন অপরাধমূলক ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।

সাদাফ সুলতান ভাই ফাউন্ডেশনের কর্ণধার আল মাহমুদ সানি তার ফেসবুক পোস্টে এই উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমার মহল্লায় এখন আর দিন-রাত নেই, চুরি-ছিনতাই প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তিন দিন আগে দিনের বেলায় আমার চাচার বাসায় ডাকাতি হয়েছে।”

তিনি আরও জানান, তার বাড়ির আশেপাশে মাদকসেবীদের আনাগোনা বেড়ে গেছে। গোরস্থান এবং সাবেক মেয়রের পুকুরপাড়ে প্রায়ই এদের দেখা যায়। সর্বশেষ গতরাতে প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৫০ কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আল মাহমুদ সানি প্রশ্ন তুলেছেন, “এভাবে সমাজ ঠিক রাখা যাবে কিভাবে? পরবর্তী প্রজন্মকে আমরা কী দিয়ে যাব?”

এলাকাবাসী প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপের অভাবকেই এসব অপরাধের মূল কারণ হিসেবে দেখছেন। তাদের দাবি, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK