1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৪৫|
শিরোনামঃ
মানবিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত: জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম চন্দন বাংলাদেশ পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের এস,এম, ওয়ালিউর রহমান আপেল প্রিন্সিপাল ১০০ প্লাজার আলোচিত আইফোন চুরি: গ্রেপ্তার আসামিরা, কিন্তু কোথায় ১৪৬টি ফোন? মল্লিকপাড়া ও উত্তমদীতে মাদক নিষিদ্ধ: বিএনপি নেতা হিরনের নেতৃত্বে এলাকাবাসীর বিশাল প্রতিবাদ মিছিল সোনারগাঁওয়ে আর্জেন্টিনার সমর্থক ও শীর্ষ মাদক ব্যবসায়ী ‘সাহস’ গ্রেফতার; এলাকায় স্বস্তি পবিত্র ওমরাহ হজে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া কামনা সোনারগাঁওয়ে পল্লী বিদ্যুতের চরম ভোগান্তি: ‘লুকোচুরি’ খেলায় অতিষ্ঠ জনজীবন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী সোনারগাঁয়ে অলিগলিতে মাদকের জাল, ধ্বংসের মুখে পরিবার: এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্রেকিং নিউজ: সোনারগাঁওয়ে দোকানে চুরি, সোনারগাঁও প্রিন্সিপাল ১০০ প্লাজার ‘আমিনুল টেলিকম’ নামের একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সোনারগাঁও উপজেলা শাখার নতুন সমন্বয়ক প্যানেল ঘোষণা করা হয়েছে।

সোনারগাঁয়ে ‘পানাম নগর ডিগবল টুর্ণামেন্ট সিজন-০২’ সমাপ্ত: চ্যাম্পিয়ন ‘হৃদয় একাদশ’

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫,
  • 994 Time View

 

সোনারগাঁ প্রতিনিধি: “মাদক ছাড়, খেলা ধর” এই প্রেরণাদায়ী স্লোগানকে সামনে রেখে সোনারগাঁ স্টেডিয়ামে শেষ হলো পানাম নগর ডিগবল টুর্ণামেন্ট সিজন-০২ এর শ্বাসরুদ্ধকর ফাইনাল। এক জমজমাট লড়াইয়ে শক্তিশালী ‘হৃদয় একাদশ’ দল তাদের প্রতিপক্ষ ‘মশুরা কান্দা সুপার সিক্স আমিনপুর’ দলকে পরাজিত করে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা ছিনিয়ে নিয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যা ৮ টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচটি স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও খেলোয়াড় উভয়ের জন্য ছিল এক দারুণ উপভোগের উপলক্ষ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুই দলের খেলোয়াড়েরাই মাঠে নিজেদের সেরাটা দিয়ে লড়েছেন। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে ‘হৃদয় একাদশ’ দল পানাম নগর ডিগবল টুর্ণামেন্ট সিজন-০২ এর বিজয়ীর মুকুট পরে।

‘মাদক মুক্ত, যুব সমাজ গড়’ স্লোগানকে মূলমন্ত্র করে আয়োজিত এই টুর্ণামেন্টের প্রধান লক্ষ্য ছিল যুব সমাজকে মাদকমুক্ত করে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সঠিক পথে পরিচালিত করা।

টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক, সোনারগাঁ উপজেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি নারায়ণগঞ্জ জেলা বিএনপি। খেলার সভাপতিত্ব করেন জনাব মোঃ সালে মুছা, সাবেক সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ও যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁও পৌরসভা যুবদল। সভাপতির বক্তব্যে মোঃ সালে মুছা যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে গুরুত্বারোপ করেন। সর্বশেষ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এই মহতী টুর্ণামেন্টের উদ্বোধন করেন জনাব মোঃ হাজী সাকিল রানা, বিশিষ্ট ব্যবসায়ী, টিপরদী এবং জনাব আল মাহামুদ সানি, চেয়ারম্যান, সাদাফ সুলতান ফাউন্ডেশন।

খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন আল-আমিন, যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁও পৌরসভা যুবদল; মাসুদ রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দল; এবং জলিল হোসেন, সাধারণ সম্পাদক, সোনারগাঁও পৌর জাসাস। সফল আয়োজনের নেপথ্যে ছিলেন নওসাদ মোঃ ফাহিম, মোঃ ফরহাদ, এবং মোঃ সাঈদ কাজী। সোনারগাঁ স্টেডিয়ামের এই সফল ডিগবল টুর্ণামেন্টটি স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK