1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:০৬|
শিরোনামঃ
সোনারগাঁও বেনারসি শাড়ি পড়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন সোনারগাঁও ইয়াবাসহ দুই যুবক আটক সোনারগাঁয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু, আহত ১ সোনারগাঁও মাদক,চুরি,ছিনতাই বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মানবিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত: জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম চন্দন বাংলাদেশ পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের এস,এম, ওয়ালিউর রহমান আপেল প্রিন্সিপাল ১০০ প্লাজার আলোচিত আইফোন চুরি: গ্রেপ্তার আসামিরা, কিন্তু কোথায় ১৪৬টি ফোন? মল্লিকপাড়া ও উত্তমদীতে মাদক নিষিদ্ধ: বিএনপি নেতা হিরনের নেতৃত্বে এলাকাবাসীর বিশাল প্রতিবাদ মিছিল সোনারগাঁওয়ে আর্জেন্টিনার সমর্থক ও শীর্ষ মাদক ব্যবসায়ী ‘সাহস’ গ্রেফতার; এলাকায় স্বস্তি পবিত্র ওমরাহ হজে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া কামনা

সোনারগাঁয়ে নিখোঁজ নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার।

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫,
  • 686 Time View

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তার পাশের একটি খাদ থেকে ব্যাগে স্কচ টেপে মোড়ানো অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম কামরুন নাহার (২০)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাগুরা গ্রামের সাদেক আলীর মেয়ে এবং সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত ‘কলাপাতা বার্গার’ রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাইকাটেক সেতুর পাশের রাস্তার একটি খাদে ফেলে রাখা একটি বড় ব্যাগ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে রাস্তার পাশে ফেলে রাখা বড় ব্যাগটি থেকে তীব্র দুর্গন্ধ পাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ব্যাগ খুলে মরদেহের অংশ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তরুণীকে হত্যা করে ব্যাগে ভরে গুম করার উদ্দেশ্যে মরদেহটি এখানে ফেলে গেছে।” তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল তদন্তে নেমেছে এবং কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK