1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:১৩|
শিরোনামঃ
সোনারগাঁও চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ  সোনারগাঁও দারোয়ানকে বেঁধে পাঁচ দোকানে ডাকাতি তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আক্তার হোসেন সোনারগাঁও ৫ কেজি গাঁজা সহ যৃবক গ্রেফতার সোনারগাঁও বিশেষ অভিযানে ১৯ জন আটক। ৫ কেজি গাঁজা উদ্ধার  সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমানা। সোনারগাঁও কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ 

আমান সিমেন্ট কর্তৃক আড়াইহাজারে ‘কাজ করি দেশ গড়ি’ শিরোনামে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৫’ সফলভাবে সম্পন্ন”

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 1436 Time View

 

আড়াইহাজার, নারায়ণগঞ্জ: নির্মাণশিল্পের দক্ষ কারিগরদের কাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সফলভাবে অনুষ্ঠিত হলো আমান সিমেন্ট-এর উদ্যোগে ‘কাজ করি দেশ গড়ি’ শিরোনামে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৫’। এই আয়োজনে নির্মাণ খাতের সঙ্গে যুক্ত গুণী কারিগররা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান সিমেন্টের ঢাকা-১ এর সিনিয়র ম্যানেজার, জনাব ফজলুর রহমান। তিনি তার বক্তব্যে নির্মাণশিল্পে কারিগরদের অবদানের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের দক্ষতা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আড়াইহাজারের স্বনামধন্য ডিলার মাসুদ এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী, মাসুদ আহমেদ।আরো উপস্থিত ছিলেন আমান সিমেন্টের টেকনিক্যাল ডিপার্টমেন্টের ম্যানেজার গোলাম জিলানি চৌধুরী।

সম্মেলনের সভাপতিত্ব করেন আমান সিমেন্টের নারায়ণগঞ্জ অঞ্চলের সিনিয়র ম্যানেজার, মোঃ গিয়াস উদ্দিন। তিনি বলেন, “আমান সিমেন্ট সবসময়ই দেশের নির্মাণশিল্পীদের পাশে আছে এবং তাদের অবদানকে সর্বোচ্চ মূল্যায়ন করে। এই ধরনের সম্মেলন আয়োজনের মাধ্যমে আমরা নির্মাণশিল্পের আধুনিক কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে কারিগরদের পরিচিত করতে চাই।”

সম্মেলনে আমান সিমেন্টের উন্নত গুণগত মান এবং আধুনিক নির্মাণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমান সিমেন্ট কর্তৃপক্ষ জানায়, তারা সবসময়ই দেশের নির্মাণ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের আরও সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK