1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১:২৯|
শিরোনামঃ
সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমানা। সোনারগাঁও কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ  সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ। সোনারগাঁও সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ মঙ্গলগাঁও বটতলায় যুবসমাজের উদ্যোগে পিরোজপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ।

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিতর্কিত করতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে স্বার্থান্বেষী মহল।

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ১০, ২০২৫,
  • 1310 Time View

সোনারগাঁও প্রতিনিধি:

নারায়ণগঞ্জ, ১০ নভেম্বর, ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান তাঁর বিরুদ্ধে চলমান ডিজিটাল ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, কিছু স্বার্থান্বেষী মহল ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তাঁর ভয়েজ এডিট করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁর ও দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় এক প্রতিবাদী বিবৃতিতে আজহারুল ইসলাম মান্নান বলেন, “আমার প্রাণপ্রিয় দল বিএনপি আমাকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকেই কিছু স্বার্থবাদী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমার ভয়েজ এডিট করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব ভিডিও ও পোস্টের মাধ্যমে তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”

“আমি স্পষ্টভাবে জানাতে চাই, এসব বক্তব্য, ভিডিও বা অডিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।”

নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান।মনোনীত এই প্রার্থী তাঁর নির্বাচনী এলাকার সকল ভোটার, বিএনপির কর্মী ও সমর্থকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন। বিএনপির প্রতিটি কর্মী ও সমর্থক যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকে এবং সত্যের পাশে দাঁড়ায়।”

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে ঐক্যবদ্ধ শক্তিই এই ধরনের ভিত্তিহীন অপপ্রচারকে রুখে দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK