1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ২:১৪|
শিরোনামঃ
সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমানা। সোনারগাঁও কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ  সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ। সোনারগাঁও সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ মঙ্গলগাঁও বটতলায় যুবসমাজের উদ্যোগে পিরোজপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ।

বাংলাদেশ পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের এস,এম, ওয়ালিউর রহমান আপেল

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ২০, ২০২৬,
  • 293 Time View

“পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান অলিউর রহমান আপেল”

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কৃতি সন্তান অলিউর রহমান আপেল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অলিউর রহমান আপেল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তে তাকে মনোনয়ন না দিয়ে বিএনপির প্রার্থী হিসেবে আজহারুল ইসলাম মান্নানকে মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে অনুষ্ঠিত নির্বাচনে আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হন।

নির্বাচনের প্রায় চার মাস পর অলিউর রহমান আপেলকে দেশের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার এই পদোন্নতিতে সোনারগাঁবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়দের মতে, অলিউর রহমান আপেলের এই অর্জন সোনারগাঁ উপজেলার জন্য একটি গৌরবের বিষয়। তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে দেশের জ্বালানি খাত আরও সমৃদ্ধ হবে এবং তিনি সোনারগাঁ তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK