1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:০৮|
শিরোনামঃ
বাংলাদেশ পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের এস,এম, ওয়ালিউর রহমান আপেল প্রিন্সিপাল ১০০ প্লাজার আলোচিত আইফোন চুরি: গ্রেপ্তার আসামিরা, কিন্তু কোথায় ১৪৬টি ফোন? মল্লিকপাড়া ও উত্তমদীতে মাদক নিষিদ্ধ: বিএনপি নেতা হিরনের নেতৃত্বে এলাকাবাসীর বিশাল প্রতিবাদ মিছিল সোনারগাঁওয়ে আর্জেন্টিনার সমর্থক ও শীর্ষ মাদক ব্যবসায়ী ‘সাহস’ গ্রেফতার; এলাকায় স্বস্তি পবিত্র ওমরাহ হজে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া কামনা সোনারগাঁওয়ে পল্লী বিদ্যুতের চরম ভোগান্তি: ‘লুকোচুরি’ খেলায় অতিষ্ঠ জনজীবন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী সোনারগাঁয়ে অলিগলিতে মাদকের জাল, ধ্বংসের মুখে পরিবার: এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্রেকিং নিউজ: সোনারগাঁওয়ে দোকানে চুরি, সোনারগাঁও প্রিন্সিপাল ১০০ প্লাজার ‘আমিনুল টেলিকম’ নামের একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সোনারগাঁও উপজেলা শাখার নতুন সমন্বয়ক প্যানেল ঘোষণা করা হয়েছে। সোনারগাঁও পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী বিউটি আক্তার

“মাদকমুক্ত সোনারগাঁ গড়তে একাট্টা ইউএনও ও সাদাফ সুলতান ফাউন্ডেশন: আন্তঃউপজেলা টুর্নামেন্টের প্রস্তুতি তুঙ্গে”

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ২৫, ২০২৬,
  • 394 Time View

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ | উপজেলার ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। মাদক ও সামাজিক অবক্ষয় রোধে যুবসমাজকে মাঠে ফেরানোর প্রত্যয় নিয়ে শুরু হতে যাচ্ছে ‘সাদাফ সুলতান ফাউন্ডেশন আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন-১)’। এই মহতী আয়োজনের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত-এর দপ্তরে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে টুর্নামেন্টের পক্ষ থেকে এই দাওয়াত কার্ড তুলে দেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

দাওয়াতপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল-মাহমুদ সানি, ‘সংবাদ ৭১ বাংলাদেশ’-এর সম্পাদক ও প্রকাশক মো. সাদ্দাম হোসেন এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জনপ্রিয় ধারাভাষ্যকার মিলন বাবু।

আমন্ত্রণ গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত আয়োজকদের ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি এক বার্তায় বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুশৃঙ্খল জীবন গঠনে সহায়তা করে। আশা করি, প্রতিটি ম্যাচ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং খেলোয়াড়সুলভ মনোভাবের মধ্য দিয়ে সম্পন্ন হবে।” সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল-মাহমুদ সানি জানান, সোনারগাঁয়ের তরুণদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সংবাদ ৭১ বাংলাদেশের সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠন সম্ভব, আর এই বার্তাই আমরা টুর্নামেন্টের মাধ্যমে পৌঁছে দিতে চাই। ধারাভাষ্যকার মিলন বাবু জানান, এবারের সিজনে দর্শকদের জন্য বিশেষ চমক ও টানটান উত্তেজনার ম্যাচ উপহার দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন।

উল্লেখ্য, শীঘ্রই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা উঠবে। টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই স্থানীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK