1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:০১|
শিরোনামঃ
সোনারগাঁও পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী বিউটি আক্তার বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা নারায়ণগঞ্জের বন্দরে সিমেন্টের ওজন নিয়ে মিথ্যা ভিডিও তৈরি করে ফেঁসে গেলেন বিল্লাল, সত্য প্রকাশে ক্ষমা প্রার্থনা তরুণদের বাদ দিয়ে মাঠ গোছাতে চাইলে শক্ত ভূমিকা রাখব: আল-মাহমুদ সানি সোনারগাঁয়ে আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল: চ্যাম্পিয়ন আড়াইহাজার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মুহাম্মদ বাহাউল হক সাহেব আজ শুক্রবার সকাল ৮:১০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। *রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন শিল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভা ও ট্যুর গাইড প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত*। কক্সবাজারে আমান সিমেন্টের বর্ণাঢ্য মিলনমেলা: অংশ নিলেন নারায়ণগঞ্জের ৫০ সেরা নির্মাণ শিল্পী দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’: কর্মী বাছাইয়ে সতর্ক হওয়ার আহ্বান আল মাহমুদ সানির

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১, ২০২৬,
  • 266 Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁকে মাদক, ডাকাতি ও অপরাধমুক্ত করার প্রত্যয়ে একের পর এক সফল অভিযান পরিচালনা করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল্লাহ্। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” ঘোষণা করেন এবং অপরাধ দমনে গ্রহণ করেন কঠোর ও সাহসী পদক্ষেপ। তাঁর নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশ শুধু মাদকবিরোধী অভিযানই নয়, ডাকাতি প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষ করে রাতের বেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে নিয়মিত টহল ও পাহারার ব্যবস্থা করে মহাসড়কে ডাকাতির ঘটনা অনেকাংশে কমিয়ে আনেন তিনি। দীর্ঘদিন ধরে আতঙ্কের নাম হয়ে থাকা মহাসড়কে সাধারণ যাত্রীদের মাঝে ফিরে আসে স্বস্তি ও নিরাপত্তাবোধ। সোনারগাঁয়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন—এমনটাই বলছেন স্থানীয় সচেতন মহল।

মাদকের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান ছিল চোখে পড়ার মতো। একের পর এক অভিযান চালিয়ে বহু মাদক কারবারিকে আইনের আওতায় আনা, বড় বড় চালান উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের কাছে তিনি হয়ে ওঠেন সাহসী ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা। অনেকেই মনে করতেন, সোনারগাঁয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের পেছনে তাঁর দৃঢ় নেতৃত্বই ছিল সবচেয়ে বড় ভূমিকা।

কিন্তু হঠাৎ তাঁর বদলির খবরে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনা। সাধারণ মানুষের মুখে এখন একটাই প্রশ্ন—

“মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র?”

তাঁর বদলির সময়টিও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যখন মাদক নির্মূল অভিযানে দৃশ্যমান সাফল্য আসছিল এবং অপরাধীরা অনেকটাই চাপে ছিল, ঠিক তখনই এই বদলির ঘটনায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল কর্মকর্তার এমন বিদায় সাধারণ মানুষের প্রত্যাশাকে ব্যথিত করেছে।

অনেকের ধারণা, মাদকের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের কারণে প্রভাবশালী কোনো মহলের স্বার্থে আঘাত লেগে থাকতে পারে। কারণ, মাদক ব্যবসা ও অপরাধ জগতের বিরুদ্ধে তিনি কখনোই আপস করেননি। ফলে তাঁর এই বদলির পেছনে নানামুখী চাপ বা অদৃশ্য প্রভাব কাজ করেছে কি না, তা নিয়েও চলছে নানা আলোচনা।

সাধারণ মানুষের প্রত্যাশা, সমাজ ও রাষ্ট্রের স্বার্থে যারা সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাদের মূল্যায়ন হওয়া উচিত। কারণ একজন ন্যায়নিষ্ঠ কর্মকর্তার সাহসী ভূমিকা শুধু অপরাধ দমনেই নয়, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকেও রক্ষা করে। মাদকমুক্ত সমাজ গঠনে এমন কর্মকর্তাদের অবদান সবসময়ই অনুপ্রেরণা হয়ে থাকবে।

সোনারগাঁবাসীর বিশ্বাস, দায়িত্বে থাকুন বা না থাকুন—ওসি মহিবুল্লাহ্’র সাহসী পদক্ষেপ, অপরাধের বিরুদ্ধে তাঁর আপসহীন মনোভাব এবং জননিরাপত্তায় তাঁর অবদান মানুষের মনে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। কারণ সত্যিকারের জনসেবক কখনো পদে নয়, মানুষের হৃদয়ে বেঁচে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK