1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:০৩|
শিরোনামঃ
মানবিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত: জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম চন্দন বাংলাদেশ পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের এস,এম, ওয়ালিউর রহমান আপেল প্রিন্সিপাল ১০০ প্লাজার আলোচিত আইফোন চুরি: গ্রেপ্তার আসামিরা, কিন্তু কোথায় ১৪৬টি ফোন? মল্লিকপাড়া ও উত্তমদীতে মাদক নিষিদ্ধ: বিএনপি নেতা হিরনের নেতৃত্বে এলাকাবাসীর বিশাল প্রতিবাদ মিছিল সোনারগাঁওয়ে আর্জেন্টিনার সমর্থক ও শীর্ষ মাদক ব্যবসায়ী ‘সাহস’ গ্রেফতার; এলাকায় স্বস্তি পবিত্র ওমরাহ হজে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া কামনা সোনারগাঁওয়ে পল্লী বিদ্যুতের চরম ভোগান্তি: ‘লুকোচুরি’ খেলায় অতিষ্ঠ জনজীবন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী সোনারগাঁয়ে অলিগলিতে মাদকের জাল, ধ্বংসের মুখে পরিবার: এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্রেকিং নিউজ: সোনারগাঁওয়ে দোকানে চুরি, সোনারগাঁও প্রিন্সিপাল ১০০ প্লাজার ‘আমিনুল টেলিকম’ নামের একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সোনারগাঁও উপজেলা শাখার নতুন সমন্বয়ক প্যানেল ঘোষণা করা হয়েছে।

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫: সোনারগাঁওয়ে ব্যাপক প্রচারণা; আইন অমান্য করলে কঠোর শাস্তি

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫,
  • 989 Time View

 

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ব্যাপক প্রচারণা ও কঠোর প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট ২২ দিন (১৯ আশ্বিন থেকে ০৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে দেশের সকল নদ-নদী ও সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।এই কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করতে সোনারগাঁও উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। আজ সোমবার সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ট্রলার ঘাটে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ইলিশ সংরক্ষণ অভিযানের প্রচারণামূলক সভা ও কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রচারণায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের সিনিয়র অফিসার মাহমুদা আক্তার এবং বৈদ্যেরবাজার নৌ-ফারির ইনচার্জ মাহাবুবুর রহমান। তাঁরা স্থানীয় জেলে সম্প্রদায়ের সাথে সরাসরি কথা বলেন এবং সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

কর্মকর্তারা জেলে, ব্যবসায়ী এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মা ইলিশ রক্ষা করতে পারলে দেশের ইলিশ সম্পদ বৃদ্ধি পাবে এবং এর সুফল সবাই ভোগ করবে। এই ২২ দিন নিষেধাজ্ঞা মেনে চললে ইলিশের সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করা সম্ভব হবে।”উপজেলা মৎস্য দপ্তর প্রচারণার সময় কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে যে, মা ইলিশ সংরক্ষণ আইন অমান্যকারীকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। আইন অনুযায়ী, নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরা, পরিবহন বা বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।

সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সোনারগাঁও-এর পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সময়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে এবং যেকোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK