
রাঙ্গামাটি। ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার,
রিপোর্টার: মোঃ হাসান বিন ইব্রাহিম, জেলা প্রতিনিধি, সংবাদ ৭১ বাংলাদেশ।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কতৃক আয়োজিত আলোচনা সভা ও মানবিক আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টা রাঙ্গামাটি শহরে চেম্বার অফ কর্মাসে নিচ তলা এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের অস্থায়ী জেলা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পার্বত্য অঞ্চলের ছিন্নমূল, ভূমিহীন, বঞ্চিত ও সুবিধাবঞ্চিত মানুষের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নব- নিবাচিত সম্মানিত সভাপতি বেগম সুফিয়া কামাল ঝিমি। সঞ্চলনা করেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন উপ-পরিচালক জাহিদুল ইসলাম মুন্না।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের রাঙ্গামাটি জেলার প্রধান উপদেষ্টা ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার আল হক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা পরিচালক জনাব নাসির উদ্দিন ও কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ জিন্নাহ। এছাড়া সভায় আলোচনা বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির সহ- সভাপতি আবদুল্লাহ আল-মামুন, সাধারন সম্পাদক- রবীন্দ্রনাথ মাষ্টার, যুগ্ম সম্পাদক- মাহবুদুল হক, সাংগঠনিক সম্পাদক- মিলন ক্রান্তি চাকমা, অর্থ সম্পাদক -কাজী মঈনুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক- এ্যাড রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক- মোঃ হাসান বিন ইব্রাহিম ও মহিলা বিষয় সম্পাদক – রিয়া জামান প্রমুখ, উক্ত আলোচনা সভা উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সামাজিক ও মানবাধিকারকর্মী এবং সুবিধাবঞ্চিত পরিবারের প্রতিনিধিরা। মোট উপস্থিতি ছিল প্রায় ৩০ জনের বেশি।
আলোচনায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনো বড় একটি জনগোষ্ঠী ভূমি ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত। ছিন্নমূল ও দরিদ্র পরিবারের শিশুরা শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে দূরে থাকছে। তারা সরকারের কাছে ভূমি কমিশনের কার্যকর করা, ছিন্নমূল পরিবারের পুনর্বাসন এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।
সভার শেষে সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের উপলক্ষে একজন হত দ্রারিদ্র মানুষ চিকিৎসা দায়ভার বহন ও আর্থিক সাহায্য প্রদান করা হয়। এছাড়াও মানবাধিকার তাৎপর্য তুলে ধরে সবাইকে মানবাধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
https://shorturl.fm/sbdhh