1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ২:০৮|
শিরোনামঃ
সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমানা। সোনারগাঁও কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ  সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ। সোনারগাঁও সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ মঙ্গলগাঁও বটতলায় যুবসমাজের উদ্যোগে পিরোজপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ।

*রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন শিল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভা ও ট্যুর গাইড প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত*।

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬,
  • 535 Time View

 

১৮ এপ্রিল ২০২৬, শনিবার।

প্রতিবেদক- মোঃ হাসান বিন ইব্রাহিম,

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কতৃক আয়োজিত রাঙ্গামাটি পার্বত্য জেলার পর্যটন শিল্পের বিভিন্ন অংশীজনদের সাথে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও ট্যুর গাইড প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১৮ এপ্রিল,২০২৬ সকাল ১১টা রাঙ্গামাটি হলিডে কমপ্লেক্স হল রুমে মত বিনিময় সভা প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় জেলার প্রাকৃতিক সৌন্দর্য, কাপ্তাই হ্রদ, পাহাড়ি ট্রেইল ও সাংস্কৃতিক ঐতিহ্যকে কেন্দ্র করে পর্যটন খাতের উন্নয়ন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে।

উক্ত অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথি হিসাবে ছিলেন মিসেস নুজহাত ইয়াসমিন, সিইও, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। অনুষ্ঠান সঞ্চলনা করেন বাদশা ফয়সাল, প্রেসিডেন্ট, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অফ বাংলাদেশ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মো: বোরহান উদ্দিন, উপ-পরিচালক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক, রাঙামাটি প্রেস ক্লাব। এছাড়াও অতিথি হিসাবে ছিলেন আলোক বিকাশ চাকমা, ব্যবস্থাপক, পর্যটন হলিডে কমপ্লেক্স, আলোকব্রত চাকমা, সহ-সভাপতি, রিসোর্ট ওনার্স এসোসিয়েশন অফ রাঙামাটি। বাপ্পি তঞ্চঙ্গ্যা, সভাপতি, হাউজবোট ওনার্স এসোসিয়েশন অফ রাঙামাটি, সোনালী স্পোটিং ক্লাব প্রতিষ্ঠাতা ও ট্যুর গাইড সদস্য মোঃ হাসান বিন ইব্রাহিম সহ বিভিন্ন সাংবাদিক মিডিয়া কর্মী বৃন্দরা, রাঙামাটি জেলার পর্যটন শিল্পের বিভিন্ন ট্যুর গাইড ও ট্যুর অপারেটরসরা এবং পর্যটন খাতের শেয়ারহোল্ডারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন পর্যটন শিল্পকে আরও সংগঠিত ও পেশাদার করে তোলার লক্ষ্যে ট্যুর গাইডদের প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অংশীজনরা পর্যটকদের সেবার মান উন্নয়ন, স্থানীয় অর্থনীতিতে পর্যটনের অবদান বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং নিরাপদ ভ্রমণের বিষয়ে মতামত ব্যক্ত করেন। কর্মশালায় ট্যুর গাইডদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয় যাতে তারা পর্যটকদের সঠিক তথ্য, সাংস্কৃতিক সচেতনতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

এ ধরনের কর্মশালা রাঙ্গামাটির পর্যটন শিল্পকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। জেলা প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় পর্যটন উদ্যোক্তা, গাইড, হোটেল-রিসোর্ট, পরিবহন মালিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতায় সম্মলিত উদ্দ্যেগ ও সহযোগিতা আহৃবান জানানো হয়।

এই মতবিনিময় ও প্রশিক্ষণের মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলাকে বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে আরও সুসংগঠিতভাবে গড়ে তোলার পথ সুগম হবে বলে অংশগ্রহণকারীরা মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK