1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:০২|
শিরোনামঃ
মানবিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত: জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম চন্দন বাংলাদেশ পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের এস,এম, ওয়ালিউর রহমান আপেল প্রিন্সিপাল ১০০ প্লাজার আলোচিত আইফোন চুরি: গ্রেপ্তার আসামিরা, কিন্তু কোথায় ১৪৬টি ফোন? মল্লিকপাড়া ও উত্তমদীতে মাদক নিষিদ্ধ: বিএনপি নেতা হিরনের নেতৃত্বে এলাকাবাসীর বিশাল প্রতিবাদ মিছিল সোনারগাঁওয়ে আর্জেন্টিনার সমর্থক ও শীর্ষ মাদক ব্যবসায়ী ‘সাহস’ গ্রেফতার; এলাকায় স্বস্তি পবিত্র ওমরাহ হজে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া কামনা সোনারগাঁওয়ে পল্লী বিদ্যুতের চরম ভোগান্তি: ‘লুকোচুরি’ খেলায় অতিষ্ঠ জনজীবন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী সোনারগাঁয়ে অলিগলিতে মাদকের জাল, ধ্বংসের মুখে পরিবার: এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্রেকিং নিউজ: সোনারগাঁওয়ে দোকানে চুরি, সোনারগাঁও প্রিন্সিপাল ১০০ প্লাজার ‘আমিনুল টেলিকম’ নামের একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সোনারগাঁও উপজেলা শাখার নতুন সমন্বয়ক প্যানেল ঘোষণা করা হয়েছে।

শিক্ষক নিবন্ধন পরীক্ষা হরিনাকুণ্ডুর মনির খান দেশসেরা মেধাবীদের তালিকায় ৩য় স্থান দখল

মো:খলিলুর রহমান,হরিনাকুন্ডু প্রতিনিধি
  • Update Time : শনিবার, জুন ২৮, ২০২৫,
  • 1079 Time View

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে জাতীয় মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করার গৌরব অর্জণ করেছেন ঝিনাইদহের হরিনাকুণ্ডুর কৃতি সন্তান মনির খান। সহকারী শিক্ষক (বাংলা) পদে অংশ নিয়ে তিনি এই গৌরবময় সাফল্য অর্জন করেন।

মনির খান ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জনাব সাইফুল ইসলামের (চন্টু) সন্তান । ছোটবেলা থেকেই তিনি একজন মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

শিক্ষাজীবনে একের পর এক সাফল্যের ধারাবাহিকতায় মনির খান ২০১৫ সালে ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০১৭ সালে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কেশবচন্দ্র কলেজ (কেসি কলেজ), ঝিনাইদহ’র বাংলা বিভাগে ভর্তি হয়ে সাফল্যের সাথে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

চরম প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় দেশজুড়ে লক্ষাধিক পরীক্ষার্থীর মধ্যে মনির খানের এই অর্জন প্রমাণ করে সঠিক প্রস্তুতি, দৃঢ় ইচ্ছাশক্তি ও অধ্যবসয় থাকলে যেকোনো সফলতা অর্জন সম্ভব।

তার এই অসাধারণ কৃতিত্বে পরিবার, শিক্ষক, বন্ধুমহলসহ সমগ্র জেলাবাসী গর্বিত। অনেকে সচেতন নাগরিকের অভিমত, মনির খানের মতো তরুণরা প্রমাণ করে দিচ্ছে—বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকেই উঠে আসতে পারে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জনকারী উদ্দমী ব্যক্তি।
মনির খানের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার আলোর দিশারি হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK