1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:০৩|
শিরোনামঃ
মানবিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত: জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম চন্দন বাংলাদেশ পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের এস,এম, ওয়ালিউর রহমান আপেল প্রিন্সিপাল ১০০ প্লাজার আলোচিত আইফোন চুরি: গ্রেপ্তার আসামিরা, কিন্তু কোথায় ১৪৬টি ফোন? মল্লিকপাড়া ও উত্তমদীতে মাদক নিষিদ্ধ: বিএনপি নেতা হিরনের নেতৃত্বে এলাকাবাসীর বিশাল প্রতিবাদ মিছিল সোনারগাঁওয়ে আর্জেন্টিনার সমর্থক ও শীর্ষ মাদক ব্যবসায়ী ‘সাহস’ গ্রেফতার; এলাকায় স্বস্তি পবিত্র ওমরাহ হজে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া কামনা সোনারগাঁওয়ে পল্লী বিদ্যুতের চরম ভোগান্তি: ‘লুকোচুরি’ খেলায় অতিষ্ঠ জনজীবন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী সোনারগাঁয়ে অলিগলিতে মাদকের জাল, ধ্বংসের মুখে পরিবার: এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্রেকিং নিউজ: সোনারগাঁওয়ে দোকানে চুরি, সোনারগাঁও প্রিন্সিপাল ১০০ প্লাজার ‘আমিনুল টেলিকম’ নামের একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সোনারগাঁও উপজেলা শাখার নতুন সমন্বয়ক প্যানেল ঘোষণা করা হয়েছে।

সোনারগাঁওয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫,
  • 767 Time View

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলা বিএনপি এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপি সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক সুশৃঙ্খল র‍্যালি নিয়ে উপস্থিত হন। র‍্যালিতে নেতৃত্ব দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ এবং যুগ্ম আহবায়ক গোলজার হোসেন ও আলম আল-রাজি। পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকরা এতে অংশ নেন।

প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান তাঁর বক্তব্যে বলেন,‎

“৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমানে দেশের গণতন্ত্র অবরুদ্ধ। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”

কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK