1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:১২|
শিরোনামঃ
সোনারগাঁও চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ  সোনারগাঁও দারোয়ানকে বেঁধে পাঁচ দোকানে ডাকাতি তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আক্তার হোসেন সোনারগাঁও ৫ কেজি গাঁজা সহ যৃবক গ্রেফতার সোনারগাঁও বিশেষ অভিযানে ১৯ জন আটক। ৫ কেজি গাঁজা উদ্ধার  সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমানা। সোনারগাঁও কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ 

সোনারগাঁওয়ে ৩ বছরের শিশু সন্তানকে রেখে ওড়নায় ঝুললো দম্পতি

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ১১, ২০২৫,
  • 804 Time View

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিন বছরের শিশু সন্তানকে ঘরে রেখে একই ওড়নায় ফাঁস দিয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের শেখ সাহেবের বাড়ির এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্থানীয় একটি গার্মেন্টসের কর্মী সাব্বির মিয়া (৩২) ও তার স্ত্রী গৃহিণী সিনথিয়া বেগম (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাব্বির ও সিনথিয়ার ঘরের দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে একই ওড়নায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পাশেই মেঝেতে তাদের তিন বছরের শিশু সন্তানটি কাঁদছিল।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাদান খান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। প্রতিবেশীদের মতে, তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। সেই জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে আমরা মনে করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

এই ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, সাব্বির ও সিনথিয়ার মধ্যে দাম্পত্য কলহের বিষয়টি তারা জানতেন, কিন্তু তার পরিণতি যে এমন ভয়াবহ হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। কান্নারত শিশুটিকে নিয়ে সবাই এখন চিন্তিত। এলাকাবাসী হতবাক হয়ে প্রশ্ন তুলছেন, “এই অবুঝ শিশুটির ভবিষ্যৎ এখন কী হবে?”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK