1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ১১:৪৭|
শিরোনামঃ
আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ  সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ। সোনারগাঁও সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ মঙ্গলগাঁও বটতলায় যুবসমাজের উদ্যোগে পিরোজপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ। আগামী পাঁচ বছরের মধ্যে ভোলাকে দেশের মূল ভুখন্ডের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের -নৌপরিবহন মন্ত্রী  পরিচ্ছন্ন ও বাসযোগ্য সোনারগাঁও গড়ার প্রত্যয়: তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি সোনারগাঁও পুলিশের রাতভর বিশেষ অভিযান আটক ৩০, গাঁজা ইয়াবা উদ্ধার 

সোনারগাঁও অবৈধ চুনা কারখানা কাঁচামাল সহ ট্রাক আটক

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬,
  • 105 Time View

 

নিজস্ব প্রতিবেদক :

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামাল (চুনা পাথর) সরবরাহের সময় ১০ টনের একটি ট্রাক আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৬ আগস্ট) উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকা থেকে এই ট্রাকটি আটক করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরী এলাকাসহ বিভিন্ন এলাকায় কোনো ধরনের বৈধ কাগজপত্র ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই অবৈধ চুনা ফ্যাক্টরি পরিচালিত হয়ে আসছে। এর ফলে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

বুধবার মেঘনাঘাট এলাকায় একটি ফ্যাক্টরির জন্য ১০ টন চুনা পাথর নিয়ে একটি ট্রাক আসার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তা আটকে দেন। পরে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁওয়ে কোনো ধরনের অবৈধ কারখানা বা পরিবেশ বিনষ্টকারী কার্যক্রম চালাতে দেওয়া হবে না। এলাকাবাসী সচেতন হয়ে অবৈধ ফ্যাক্টরির কাঁচামাল বোঝাই ট্রাক আটক করে অত্যন্ত সঠিক কাজ করেছে। আমি খবর পেয়েই বিষয়টি প্রশাসনকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি এবং জব্দকৃত ট্রাকটি প্রশাসনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, অবৈধ কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিতাস গ্যাস মেঘনাঘাট কার্যালয়ের ম্যানেজার সুরজিত সাহা বলেন, আমাদের মেঘনাঘাট এলাকায় গ্যাসের লাইন বা শিল্পপ্রতিষ্ঠানের সংযোগের বিষয়টি নিয়মের মধ্যে থেকে তদারকি করা হয়। অবৈধ কোনো ফ্যাক্টরি যদি আমাদের গ্যাস সংযোগ বা অন্য কোনো সুবিধা নিয়ে থাকে কিংবা পরিবেশের ক্ষতি করে, তবে তার বিরুদ্ধে দপ্ততরিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আজকের এই পাথর আটকের বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক জানান, এলাকাবাসী একটি পাথরবোঝাই ট্রাক আটক করেছে বলে আমরা খবর পেয়েছি। স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশ ও হস্তক্ষেপে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK