
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও | পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁও পৌরবাসীসহ দেশ ও প্রবাসের সকল মুসলিম উম্মাহকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন।”
গুলজার হোসেন আরও বলেন, “পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। আসুন, আমরা ঈদের আনন্দ সবাই মিলে ভাগ করে নিই এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক— এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।”
তিনি বিশেষ করে সোনারগাঁও পৌরসভার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সকলের ঘরে ঘরে অনাবিল সুখ ও শান্তি কামনা করেন। শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
শুভেচ্ছান্তে, গুলজার হোসেন যুগ্ম আহ্বায়ক,
সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দল।