
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁও পৌরসভার সর্বস্তরের জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক সজীব আহমেদ জনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আত্মশুদ্ধি ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলন। এই আনন্দ ছড়িয়ে পড়ুক পৌরসভার প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে।”
সজীব আহমেদ জনি আরও উল্লেখ করেন, “সোনারগাঁও পৌরসভা আমাদের ঐতিহ্যের জনপদ। এই মাটির মানুষের সুখ-দুঃখের সাথে আমি সবসময় মিশে থাকতে চাই। পবিত্র ঈদের এই মহিমান্বিত ক্ষণে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই। আমি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি পৌরসভার সকল স্তরের মানুষ, মুরব্বি, যুবক ও মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন।
শুভেচ্ছান্তে,
সজীব আহমেদ জনি
সোনারগাঁও পৌরসভা।