1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:০৭|
শিরোনামঃ
মানবিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত: জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম চন্দন বাংলাদেশ পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের এস,এম, ওয়ালিউর রহমান আপেল প্রিন্সিপাল ১০০ প্লাজার আলোচিত আইফোন চুরি: গ্রেপ্তার আসামিরা, কিন্তু কোথায় ১৪৬টি ফোন? মল্লিকপাড়া ও উত্তমদীতে মাদক নিষিদ্ধ: বিএনপি নেতা হিরনের নেতৃত্বে এলাকাবাসীর বিশাল প্রতিবাদ মিছিল সোনারগাঁওয়ে আর্জেন্টিনার সমর্থক ও শীর্ষ মাদক ব্যবসায়ী ‘সাহস’ গ্রেফতার; এলাকায় স্বস্তি পবিত্র ওমরাহ হজে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া কামনা সোনারগাঁওয়ে পল্লী বিদ্যুতের চরম ভোগান্তি: ‘লুকোচুরি’ খেলায় অতিষ্ঠ জনজীবন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী সোনারগাঁয়ে অলিগলিতে মাদকের জাল, ধ্বংসের মুখে পরিবার: এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্রেকিং নিউজ: সোনারগাঁওয়ে দোকানে চুরি, সোনারগাঁও প্রিন্সিপাল ১০০ প্লাজার ‘আমিনুল টেলিকম’ নামের একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সোনারগাঁও উপজেলা শাখার নতুন সমন্বয়ক প্যানেল ঘোষণা করা হয়েছে।

সোনারগাঁও পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী বিউটি আক্তার

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : বুধবার, মে ২৭, ২০২৬,
  • 238 Time View

সোনারগাঁও প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সোনারগাঁও পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবিকা এবং ১, ২ ও ৩নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী মোসাঃ বিউটি আক্তার।

আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ ও সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। উৎসবের এই আনন্দঘন মুহূর্তে আমি ১, ২ ও ৩নং ওয়ার্ডসহ সমস্ত সোনারগাঁও পৌরবাসীকে জানাই ঈদ শুভেচ্ছা। পবিত্র ঈদের আলোয় দূর হয়ে যাক সব জরাজীর্ণতা, প্রতিটি পরিবারে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরে মোসাঃ বিউটি আক্তার বলেন:

“আমি এই মাটির সন্তান। ১, ২ ও ৩নং ওয়ার্ডের সম্মানিত জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার লক্ষ্য নিয়েই আমি আপনাদের মাঝে এসেছি। এই অবহেলিত জনপদকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিক বান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি আপনাদের সকলের দোয়া, আন্তরিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা যেন সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দকে সবাই মিলে ভাগ করে নেই। শুভেচ্ছা বার্তার শেষে তিনি সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK