
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনারগাঁও পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উক্ত সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোসাঃ বিউটি আক্তার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। এই ঈদ বয়ে আনুক আমাদের মাঝে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার নামই ইসলাম।”
তিনি আরও বলেন, “আমি ১, ২ ও ৩নং ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন ও নারীদের অধিকার রক্ষায় কাজ করার লক্ষ্য নিয়ে আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। পবিত্র এই দিনে আমি সকলের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।”
শুভেচ্ছা বার্তার শেষে বিউটি আক্তার এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।