1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ১০:২৬|
শিরোনামঃ
গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ  সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ। সোনারগাঁও সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ মঙ্গলগাঁও বটতলায় যুবসমাজের উদ্যোগে পিরোজপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ। আগামী পাঁচ বছরের মধ্যে ভোলাকে দেশের মূল ভুখন্ডের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের -নৌপরিবহন মন্ত্রী  পরিচ্ছন্ন ও বাসযোগ্য সোনারগাঁও গড়ার প্রত্যয়: তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি সোনারগাঁও পুলিশের রাতভর বিশেষ অভিযান আটক ৩০, গাঁজা ইয়াবা উদ্ধার  সোনারগাঁও পশু খাদ্যর লাইসেন্স না থাকায় অর্থদন্ড ও ৪ ফার্মেসীকে মামলাসহ ২২ হাজার টাকা জরিমানা, আগষ্ট মাসে ১২ লাখ টাকা আদায়

সোনারগাঁও মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্ধে বিএনপি কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ 

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬,
  • 46 Time View

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মোহাম্মদ হোসেন নামের এক যুবদল কর্মীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর, লুটপাট করে। হামলার সময় ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ হোসেনকে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়াও স্ত্রী, মা ও বোনকে পিটিয়ে আহত করা হয়। এঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া জামে মসজিদের বর্তমান সভাপতি পদে যুবদল কর্মী মোহাম্মদ হোসেনের শশুর বিএনপি নেতা মো. আমানউল্লাহ মিয়া রয়েছেন। কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই কমিটির সভাপতি পরিবর্তন করতে চান একই এলাকার জালালউদ্দিনের ছেলে বিএনপি কর্মী মাসুদ মিয়া, তার ভাই রোকন উদ্দিন ও মামুন মিয়া। এ নিয়ে গত শুক্রবার জুমা নামাজ শেষে রোকন উদ্দিনের সঙ্গে দাইয়ানের ছেলে মোহাম্মদ হোসেনের কথা কাটাকাটি হয়। এসময় মোহাম্মদ হোসেন রোকন উদ্দিনকে থাপ্পড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় রোকনউদ্দিনের নেতৃত্বে বস্তল এলাকার মাসুদ মিয়া, মামুন মিয়া, শেখ সাদি, আরিফ হোসেন বহিরাগত সন্ত্রাসী আলী হোসেনের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র, রাম দা, হসিস্টিক, লোহার রড নিয়ে মোহাম্মদ হোসেনের বাড়িতে হামলা করে। এসময় তিন রাউন্ড গুলি ছোড়ে আতংঙ্ক সৃষ্টি করে হামলাকারীরা। ঘরে ঢুকে ফ্রিজ, টিভি, আলমারী, আসবাবপত্রসহ তিনটি কক্ষে ব্যাপক ভাংচুর করা হয়। এসময় মোহাম্মদ হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে তারা। এছাড়াও স্ত্রী তুলি আক্তার, মা নূর বানু ও বোন ইয়াসমিনকে পিটিয়ে আহত করে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

যুবদল কর্মী মোহাম্মদ হোসেনের বোন আহত ইয়াসমিন জানান, সন্ত্রাসীরা তাদের বাড়িতে এসে গুলি করে আতংঙ্ক সৃষ্টি করে। ঘরে ঢুকে তার ভাই মোহাম্মদ হোসেনকে কুপিয়ে পেটের নারী ভূরি বের করে ফেলে। তাদের ওপরও হামলা করে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাংচুর ও বাড়িতে থাকা নগদ ৫ লাখ লাখ টাকা ও আনুমানিক ১০ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া সোনারগাঁও নিউজকে জানান, হামলা ও গুলি বর্ষণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীরা ঘরে ব্যাপক ভাংচুর করেছেন। এক যুবদল কর্মীকে কুপিয়েছে। মূমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিমউদ্দীন সোনারগাঁও নিউজকে জানান, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে ভূক্তভোগী পরিবার গুলি বর্ষণের কথা বলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক বলেন, হামলা ভাংচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হামলার সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK