1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:৩৫|
শিরোনামঃ
সোনারগাঁও বেনারসি শাড়ি পড়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন সোনারগাঁও ইয়াবাসহ দুই যুবক আটক সোনারগাঁয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু, আহত ১ সোনারগাঁও মাদক,চুরি,ছিনতাই বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মানবিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত: জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম চন্দন বাংলাদেশ পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের এস,এম, ওয়ালিউর রহমান আপেল প্রিন্সিপাল ১০০ প্লাজার আলোচিত আইফোন চুরি: গ্রেপ্তার আসামিরা, কিন্তু কোথায় ১৪৬টি ফোন? মল্লিকপাড়া ও উত্তমদীতে মাদক নিষিদ্ধ: বিএনপি নেতা হিরনের নেতৃত্বে এলাকাবাসীর বিশাল প্রতিবাদ মিছিল সোনারগাঁওয়ে আর্জেন্টিনার সমর্থক ও শীর্ষ মাদক ব্যবসায়ী ‘সাহস’ গ্রেফতার; এলাকায় স্বস্তি পবিত্র ওমরাহ হজে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া কামনা

সোনারগাঁও মাদক,চুরি,ছিনতাই বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

শাহাদাৎ হোসেন চৌধুরী,
  • Update Time : শুক্রবার, জুলাই ৩১, ২০২৬,
  • 54 Time View

শাহাদাৎ হোসেন চৌধুরী,সোনারগাঁ প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৌরসভা এলাকায় চুরি, ছিনতাই ও মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতার লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এলাকাবাসী ।
শুক্রবার দুপুর ২টায় সোনারগাঁও পৌরসভার লাহাপাড়া এলাকার সমাজবাসীর উদ্যোগে লাহাপাড়া জামে মসজিদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে ।
মিছিলটি লাহাপাড়া গ্রামের প্রধান সড়ক থেকে সোনারগাঁও. জি. আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ রোড হয়ে সোনারগাঁও পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার দুলাল মিয়া, সমাজ সেবক হাজী আব্দুল কাইয়্যুম, ডাঃ আব্দুর রহমান, সাদেকুর রহমান, লাহাপাড়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি সাংবাদিক ভিপি পারভেজ, এ্যাডভোকেট সফর উদ্দীন সবুর, মোঃ ইউসুফ, মোঃ মোশাররফ মোল্লা, মোঃ আল-আমিন, মোঃ সোহেল, লাহাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি ইব্রাহীম নোমান, মোঃ আব্দুল হাই প্রমুখ । এসময় এলাকারবিভিন্ন শ্রেণীর মানুষজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পড়েছে। গ্রামের যুবক ছেলেদের মধ্যে মাদক সেবনের প্রবনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদকের কারনে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও গ্রামে চুরি, ছিনতাই ব্যপকভাবে বেড়েছে। বক্তারা আরও বলেন, একটি সুন্দর সমাজ গড়তে মাদকমুক্ত সমাজ গড়ার বিকল্প নেই। প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়তে হবে তা নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজম্ম ধ্বংস হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK