1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ১১:৪৬|
শিরোনামঃ
আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ  সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ। সোনারগাঁও সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ মঙ্গলগাঁও বটতলায় যুবসমাজের উদ্যোগে পিরোজপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ। আগামী পাঁচ বছরের মধ্যে ভোলাকে দেশের মূল ভুখন্ডের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের -নৌপরিবহন মন্ত্রী  পরিচ্ছন্ন ও বাসযোগ্য সোনারগাঁও গড়ার প্রত্যয়: তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি সোনারগাঁও পুলিশের রাতভর বিশেষ অভিযান আটক ৩০, গাঁজা ইয়াবা উদ্ধার 

সোনারগাঁও যাত্রীবাহী বাসের বক্স থেকে ৯ কেজি গাঁজা সহ ২ জন আটক

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : শনিবার, আগস্ট ২২, ২০২৬,
  • 87 Time View

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (২২ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় তামিম নার্সারির সামনে ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নোয়াখালী থেকে একটি বাসযোগে অবৈধ মাদকদ্রব্য ঢাকার দিকে নেওয়া হচ্ছে। পরে কাঁচপুর হাইওয়ে থানার এসআই (নিঃ) আনজিল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় লাল-সবুজ পরিবহনের একটি এসি বাস থামিয়ে তল্লাশি করা হয়।

 

তল্লাশির একপর্যায়ে বাসের চালক ফুয়াদ উদ্দিন (৩৬) ও হেলপার মো. সালাউদ্দিন (২২) তাদের কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে বাসের পেছনের ডান পাশের মালামাল রাখার বক্সে থাকা একটি নীল রঙের কাপড়ের ব্যাগ থেকে কালো স্কচটেপ ও নীল পলিতে মোড়ানো ছয়টি পোটলায় মোট ৯ কেজি গাঁজা পাওয়া যায়। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা। বিষয়টি নিয়ে দুপুরে কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ শামীম শেখ সাক্ষারিত এক লিখিত বার্তায় গণমাধ্যমকে জানানো হয়।

 

গ্রেপ্তার ফুয়াদ উদ্দিন নোয়াখালী সদর থানার সোনাপুর এলাকার নুর নবীর ছেলে এবং সালাউদ্দিন একই থানার মধ্য করিমপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK