1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৪:২৮|
শিরোনামঃ
সোনারগাঁও চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ  সোনারগাঁও দারোয়ানকে বেঁধে পাঁচ দোকানে ডাকাতি তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আক্তার হোসেন সোনারগাঁও ৫ কেজি গাঁজা সহ যৃবক গ্রেফতার সোনারগাঁও বিশেষ অভিযানে ১৯ জন আটক। ৫ কেজি গাঁজা উদ্ধার  সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমানা। সোনারগাঁও কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ 

সোনারগাঁয়ে আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল: চ্যাম্পিয়ন আড়াইহাজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ৮, ২০২৬,
  • 535 Time View

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ | মাদককে বিদায় জানিয়ে কলম ও খেলার মাঠকে আঁকড়ে ধরার প্রত্যয়ে সোনারগাঁয়ে শেষ হলো ‘সাদাফ সুলতান ফাউন্ডেশন আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’। আজ ৮ মে শুক্রবার অনুষ্ঠিত প্রাণবন্ত এক ফাইনাল ম্যাচে বন্দর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আড়াইহাজার উপজেলা।
সাদাফ সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আজহারুল ইসলাম মান্নান বলেন, “যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। মাদক ছেড়ে কলম ধরার যে স্লোগান আজ আমরা দিচ্ছি, তা যেন প্রতিটি তরুণের হৃদয়ে স্থান পায়। হার-জিত বড় কথা নয়, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধই খেলার আসল উদ্দেশ্য।” তিনি বিজয়ী ও পরাজিত উভয় দলকে চমৎকার ক্রীড়া শৈলী প্রদর্শনের জন্য অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফ আল জিনাত।
আয়োজক সংগঠন সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, “যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা চাই তরুণেরা মাঠে আসুক, সুস্থ ধারার বিনোদনের সাথে যুক্ত থাকুক।” এই মহৎ সামাজিক কাজ এগিয়ে নিতে তিনি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোশারফ হোসেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মহিবুল্লাহ, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি জনাব শাহজাহান মেম্বার ও সাধারণ সম্পাদক জনাব মোতালিব কমিশনার, সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব মোঃ সাদিকুর রহমান সেন্টু এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জনাব মোঃ হারুনুর রশিদ মিঠু।
টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক জনাব মোঃ হযরত আলী রানা, এ-ওয়ান সলিড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সোহেল রানা এবং সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব মোঃ সালে মুছা।
ফাইনাল খেলাটি দেখার জন্য স্থানীয় শত শত ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে দলগুলোকে উৎসাহ প্রদান করেন। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন আড়াইহাজার উপজেলা দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK