
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একদিনে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৃথক স্থানে লাশ দুটি পাওয়া যায় এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের টিপুরদি এলাকায় চৈতি গার্মেন্টসের সামনে রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
একই দিন সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিজয়নগর এলাকার নতুন রাস্তার পাশে আরেকটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। নিহত যুবকের নাম রিজোয়ান (১৯), তিনি বারদী ইউনিয়নের ভটেরপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার হওয়া দুই মরদেহের মধ্যে একটি অজ্ঞাতনামা, অপরটির পরিচয় শনাক্ত করা গেছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।