1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৪:২০|
শিরোনামঃ
সোনারগাঁও লিজেন্ড কাপ সিজন-২ এ ‘সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাব’ চ্যাম্পিয়ন; জমকালো বিজয় উদযাপন অভিষেকেই ইতিহাস: ‘সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাব’ চ্যাম্পিয়ন সোনারগাঁয়ে শুরু হচ্ছে সাদাফ সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট। সোনারগাঁ লিজেন্ড কাপ : অভিষেক টুর্নামেন্টেই ফাইনালে সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাব সোহেলের স্পন্সরশীপে বিপিএলের এবারের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স: উল্লাসে ভাসছে সোনারগাঁও “কাজ করি দেশ গড়ি” স্লোগানে হাতীবান্ধায় আমান সিমেন্টের ‘নির্মাণশিল্পী সম্মেলন’ অনুষ্ঠিত সোনারগাঁয়ে “কাজ করি দেশ গড়ি” স্লোগানে আমান সিমেন্টের ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত সোনারগাঁয়ে খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ এলাকাবাসীর সোনারগাঁ লিজেন্ড কাপ ৩৫+টুর্নামেন্টে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সোনারগাঁও ০৭/০৯ ক্রিকেট ক্লাব সোনারগাঁয়ে মুক্তিজোটের মনোনয়ন সংগ্রহ করলেন সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ

সোনারগাঁয়ে শুরু হচ্ছে সাদাফ সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬,
  • 81 Time View

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ক্রীড়াপ্রেমী যুবসমাজকে উজ্জীবিত করতে শুরু হতে যাচ্ছে জমকালো ‘আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। স্থানীয় সামাজিক সংগঠন সাদাফ সুলতান ফাউন্ডেশন-এর উদ্যোগে ঐতিহাসিক সোনারগাঁও স্টেডিয়ামে (জাদুঘর ২ নং গেট সংলগ্ন) এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
আকর্ষণীয় প্রাইজমানি:
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে আকর্ষণীয় ট্রফিসহ নগদ ৬০,০০০ টাকা প্রাইজমানি। রানার্সআপ দল পাবে নগদ ৩৫,০০০ টাকা। এছাড়াও প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ‘ম্যান অফ দ্য ম্যাচ’, ‘গেইম চেইঞ্জার’ ও ‘সেরা বোলার’ পুরস্কার প্রদান করা হবে।
খেলার নিয়মাবলী:
আয়োজক কমিটি কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতিটি দল ১৬ ওভারের নক-আউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। একাদশে সর্বোচ্চ ২ জন ‘ফরেন’ খেলোয়াড় এবং ৯ জন সংশ্লিষ্ট উপজেলার খেলোয়াড় থাকতে পারবেন। টুর্নামেন্টে খেলোয়াড়দের জার্সি, ট্রাউজার এবং পরিচয় নিশ্চিত করতে মূল স্মার্ট কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। আবহাওয়া বিবেচনায় কোনো ম্যাচে বিঘ্ন ঘটলে DLS পদ্ধতিতে ফলাফল নির্ধারণ করা হবে।
ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতা:
এ ওয়ান সলিড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল রানা-র প্রধান সমন্বয়ে টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জয়নাল আবেদীন বাপ্পি, রাফসান রাজীব, রাফসান হৃদয়, মিলন বাবু, কাউসার, আশরাফুল, রিফাত, রাব্বী ও ইব্রাহিম আদিব।
আয়োজনে বিশেষ সহযোগিতা করছে এ ওয়ান সলিড ইন্ডাস্ট্রি, এ এস বি ফার্মা, ভাই ভাই এন্টারপ্রাইজ, পানাম ফুড পার্ক ও সোনারগাঁও কিংস ক্লাবসহ বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান। টুর্নামেন্টের প্রচার সহযোগিতায় রয়েছে ‘সংবাদ ৭১’ এবং সরাসরি সম্প্রচারে (লাইভ স্ট্রিমিং) থাকছে ‘সময় বাংলা’।
রেজিস্ট্রেশন:
টুর্নামেন্টে অংশগ্রহণের এন্ট্রি ফি ৬,৫০০ টাকা। দল নিশ্চিত করতে ৩,০০০ টাকা অগ্রিম প্রদান করে নাম নিবন্ধন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য আয়োজক কমিটির সাথে (০১৮২১-৭৭০৫৭০, ০১৭১৫০-৪২৫৪৫২) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK