
খেলাধূলা প্রতিবেদক, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁ স্টেডিয়ামে এক জমকালো ফাইনাল খেলার মধ্য দিয়ে পানাম নগর ডিগবল টুর্নামেন্ট-এর পর্দা নামল। শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে প্রতিপক্ষকে পরাজিত করে হৃদয় একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল রাত ৮টায় অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা দেখতে বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ মোশারফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ পৌরসভা যুবদল নেতা সালেহ মুসা। টুর্নামেন্টির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আল আমিন।
প্রধান অতিথি জনাব মোশারফ হোসেন বিজয়ী দল হৃদয় একাদশের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এবং খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের অভিনন্দন জানান। তিনি বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। সোনারগাঁয়ের যুব সমাজকে সব সময় সুস্থ বিনোদনের সাথে যুক্ত থাকতে হবে।”
সভাপতির বক্তব্যে সালেহ মুসা বলেন, “সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজন করা হবে।” সার্বিক তত্ত্বাবধায়ক মোঃ আল আমিন খেলাটি সফলভাবে সম্পন্ন করতে সহায়তার জন্য সকল খেলোয়াড়, দর্শক এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও, অনুষ্ঠানে সোনারগাঁ থানা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।