1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৪০|
শিরোনামঃ
মানবিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত: জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম চন্দন বাংলাদেশ পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের এস,এম, ওয়ালিউর রহমান আপেল প্রিন্সিপাল ১০০ প্লাজার আলোচিত আইফোন চুরি: গ্রেপ্তার আসামিরা, কিন্তু কোথায় ১৪৬টি ফোন? মল্লিকপাড়া ও উত্তমদীতে মাদক নিষিদ্ধ: বিএনপি নেতা হিরনের নেতৃত্বে এলাকাবাসীর বিশাল প্রতিবাদ মিছিল সোনারগাঁওয়ে আর্জেন্টিনার সমর্থক ও শীর্ষ মাদক ব্যবসায়ী ‘সাহস’ গ্রেফতার; এলাকায় স্বস্তি পবিত্র ওমরাহ হজে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া কামনা সোনারগাঁওয়ে পল্লী বিদ্যুতের চরম ভোগান্তি: ‘লুকোচুরি’ খেলায় অতিষ্ঠ জনজীবন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী সোনারগাঁয়ে অলিগলিতে মাদকের জাল, ধ্বংসের মুখে পরিবার: এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্রেকিং নিউজ: সোনারগাঁওয়ে দোকানে চুরি, সোনারগাঁও প্রিন্সিপাল ১০০ প্লাজার ‘আমিনুল টেলিকম’ নামের একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সোনারগাঁও উপজেলা শাখার নতুন সমন্বয়ক প্যানেল ঘোষণা করা হয়েছে।

সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫,
  • 583 Time View

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আর্মির সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মফিজুল, পৌর বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা ইসলাম সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেলিম, শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতা রাব্বি জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন ও মনিরুজ্জামান মন্টু, আবু সাইদ, মাসুদ রানা, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, মনির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন আমেরিকা প্রবাসী আলহাজ্ব হাবিবুল হক খান।

দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের এক আপসহীন প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা ও রাজনৈতিক অঙ্গনে প্রত্যাবর্তন দেশবাসীর প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

One thought on "সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK