1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১১:০৫|
শিরোনামঃ
সোনারগাঁও চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ  সোনারগাঁও দারোয়ানকে বেঁধে পাঁচ দোকানে ডাকাতি তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আক্তার হোসেন সোনারগাঁও ৫ কেজি গাঁজা সহ যৃবক গ্রেফতার সোনারগাঁও বিশেষ অভিযানে ১৯ জন আটক। ৫ কেজি গাঁজা উদ্ধার  সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমানা। সোনারগাঁও কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ 

স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন সাংবাদিক সিরাজ

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : বুধবার, অক্টোবর ১৫, ২০২৫,
  • 966 Time View

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন সোনারগাঁয়ের অগ্রজ সাংবাদিক সাদা মনের মানুষ হিসেবে পরিচিত জহিরুল ইসলাম সিরাজ। শিক্ষা জীবনে তিনি স্নাতক ডিগ্রী অর্জন করেন।

তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান। পোষ্টের সকলের স্বতঃফুর্ত সারা তাকে উৎসাহিত করেছে বলে তিনি জানান।

তিনি গণমাধ্যম কর্মীদের জানান, আমার বিশ্বাস দল মত নির্বিশেষে আমার প্রতি সবার সমর্থন প্রকাশ করবেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি কোন দলের এমপি হতে আসিনি আমি জনগণের এমপি হতে নির্বাচনের ঘোষনা দিয়েছি। সকল ভোটারদের সবিনয়ে বলব, ভোট দিবেন, সেবা নিবেন। ভোট বিক্রি করবেন তো সেবা বঞ্চিত হবেন।

আমি সোনারগাঁয়ের গণমানুষের কণ্ঠ হিসেবে সংসদে কণ্ঠ উঁচিয়ে কথা বলতে চাই। আমি আমার এলাকাকে মামলাবাজী, হামলা, চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যক্রম এবং সকল প্রকার নৈরাজ্য বন্ধ করে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে দল বা ধর্মের ভিত্তিতে কাউকেই বৈষম্যের মধ্যে ফেলতে চাই না।

আমার বিশ্বাস, শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধ আওয়াজ তুলে আমার হাতকে শক্তিশালী করে সত্যিকার আদর্শবান দেশ গঠনে সাহায্য করবেন। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহসই আমার শক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK