1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:১৭|
শিরোনামঃ
সোনারগাঁও চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ  সোনারগাঁও দারোয়ানকে বেঁধে পাঁচ দোকানে ডাকাতি তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আক্তার হোসেন সোনারগাঁও ৫ কেজি গাঁজা সহ যৃবক গ্রেফতার সোনারগাঁও বিশেষ অভিযানে ১৯ জন আটক। ৫ কেজি গাঁজা উদ্ধার  সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমানা। সোনারগাঁও কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ 

হবিগঞ্জে রুদ্ধশ্বাস ফাইনালে মুখোমুখি সোনারগাঁও ও মৌলভীবাজার রেমিট্যান্স যোদ্ধা আন্তঃ উপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমকালো আয়োজনে সমাপ্তি হতে চলছে

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৩, ২০২৫,
  • 889 Time View

হবিগঞ্জ: রেমিট্যান্স যোদ্ধা আন্তঃ উপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে সোনারগাঁও উপজেলা ও মৌলভীবাজার সদর উপজেলা। হবিগঞ্জের শহীদ স্মৃতি লালচান্দ চা বাগানের বড় মাঠে দুপুর ১২টায় শুরু হবে এই ফাইনাল মহারণ। সোনারগাঁওয়ের দলটির নাম ‘সাদাফ-সুলতান ভাইকিংস’ এবং মৌলভীবাজারের দলের নাম ‘ফ্রেন্ডস রাইডার্স’।
সোনারগাঁও দলে তারকার মেলা
ফাইনালকে ঘিরে সোনারগাঁওয়ের দল সাদাফ-সুলতান ভাইকিংস বেশ আত্মবিশ্বাসী। দলের কর্ণধার আল-মাহমুদ সানি সোনারগাঁওবাসীর কাছে দলের জন্য দোয়া চেয়েছেন। এই দলে রয়েছেন অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের দারুণ সমন্বয়। মাঠে দেখা যাবে সিনিয়র ক্রিকেটার আলমগীর, রাফসান রাজিব, রাফসান হৃদয়, নূরে আলম, শাহরিয়ার রিফাত, আশরাফুল ইসলাম নোমান, রাব্বি, মোশারফ, কাউসার, রাজ, এবং তরুণ ক্রিকেটার আদিবকে।
এছাড়া, দলের শক্তি বাড়াতে আড়াইহাজার এক্সপ্রেস খ্যাত সাব্বির ও রাজ্জাক যুক্ত হয়েছেন। চমক হিসেবে বিপিএল তারকা জসিও এই ফাইনালের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। সব মিলিয়ে, এই শক্তিশালী দল নিয়ে সোনারগাঁওবাসী জয়ের স্বপ্ন দেখছেন।
ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রত্যয়
দলের মালিক আল-মাহমুদ সানি এই টুর্নামেন্টের মধ্য দিয়ে তাদের পথচলার ইতি টানছেন। তিনি বলেন, “গত কয়েক বছর ধরে আমি সোনারগাঁওয়ের ক্রিকেটকে এগিয়ে নিতে চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি, তবে আগামীকালের ফাইনালের মধ্য দিয়ে আমরা এই পথচলার ইতি টানছি।” তিনি আরও যোগ করেন যে, জয়-পরাজয় খেলায় থাকবেই, কিন্তু ভবিষ্যতেও সাদাফ সুলতান ফাউন্ডেশন,

সাদাফ সুলতান ভাইকিংস এবং সাদাফ সুলতান ব্লাড গ্রুপ সোনারগাঁওয়ের মানুষের জন্য কাজ করে যাবে।
তিনি যারা বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দলের জন্য দোয়া চেয়েছেন। ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে প্রচুর দর্শক সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK