1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ২:৫২|
শিরোনামঃ
সোনারগাঁও চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ  সোনারগাঁও দারোয়ানকে বেঁধে পাঁচ দোকানে ডাকাতি তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আক্তার হোসেন সোনারগাঁও ৫ কেজি গাঁজা সহ যৃবক গ্রেফতার সোনারগাঁও বিশেষ অভিযানে ১৯ জন আটক। ৫ কেজি গাঁজা উদ্ধার  সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমানা। সোনারগাঁও কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ 

সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬,
  • 39 Time View

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মামলার ২৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ মো. নাইম, রুমা আক্তার (৩৫) ও সুরবানুকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

এ ছাড়া ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মিজানুর রহমান নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার চান্দিনা থানার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

 

অভিযানের অন্য অংশে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন, হারিজ মিয়া ওরফে হারিজ, মো. শাহাবুদ্দিন, ইউসুফ ভূঁইয়া ও কমল চন্দ্র ঘোষ।

 

নিয়মিত মামলায় সামসুল হক ও মো. মোনাইম হক সুমনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, অভিযানে ১৪ জন মাদকসেবীকেও গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মো. ছাদেক আলী, মো. দেলোয়ার হোসেন ডিকে, মো. আলমগীর হোসেন নয়ন, মো. সবুজ মিয়া, জিয়াউর, আব্দুল বাতেন, মো. আসিফ, মো. রেদওয়ান, সওকত মিয়া, ইব্রাহিম খলিল, মাসুদ, কামাল হোসেন, মো. মোনাইম হক সুজন ও সাদ্দাম হোসেন।

 

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

মাদক, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK