1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৯:৪৬|
শিরোনামঃ
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এ খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ: ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ সোনারগাঁওয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁও পৌরসভায় যত্রতত্র ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন  সোনারগাঁও যুবদলের প্রতিষ্ঠ বার্ষিকী পালনের প্রস্তুতি সভা, জমকালো আয়োজনের ঘোষণা  সোনারগাঁও মোগড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর পুজা মন্ডল পরিদর্শন  সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁও পারিবারিক কলহের বাব ছেলে সহ তিনজনকে পিটিয়ে জখম।থানায় আপনভাই সহ ৪ জনের নামে অভিযোগ

সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ: ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬,
  • 25 Time View

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত এক কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর দগ্ধ কিশোরী আফরিন আক্তার (১৩) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কিশোরীর মা রওশন আরা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয় , উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা রওশন আরার সঙ্গে প্রতিবেশী সোনিয়া আক্তারসহ কয়েকজনের জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। অভিযোগ অনুযায়ী, এ বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় রওশন আরার পরিবারকে খুন-জখমের হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগে আরে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে রওশন আরা ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্তরা তাদের বসতঘরে প্রবেশ করে শয়নকক্ষের ঘুমিয়ে থাকা রওশন আরার ১৩ বছর বয়সী মেয়ে আফরিন আক্তারের শরীরে গরম পানি নিক্ষেপ করে। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। মেয়ের চিকিৎসার ব্যবস্থা করার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেন রওশন আরা।
অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন সোনিয়া আক্তার (৩৫), তাঁর স্বামী জাকির হোসেন; মো. মোস্তফা (৪৫), তাঁর স্ত্রী শিলা আক্তার (৪০) এবং জাকির হোসেন (৩৮)। তাঁদের সবার বাড়ি উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK