1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৪৫|
শিরোনামঃ
মানবিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত: জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম চন্দন বাংলাদেশ পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের এস,এম, ওয়ালিউর রহমান আপেল প্রিন্সিপাল ১০০ প্লাজার আলোচিত আইফোন চুরি: গ্রেপ্তার আসামিরা, কিন্তু কোথায় ১৪৬টি ফোন? মল্লিকপাড়া ও উত্তমদীতে মাদক নিষিদ্ধ: বিএনপি নেতা হিরনের নেতৃত্বে এলাকাবাসীর বিশাল প্রতিবাদ মিছিল সোনারগাঁওয়ে আর্জেন্টিনার সমর্থক ও শীর্ষ মাদক ব্যবসায়ী ‘সাহস’ গ্রেফতার; এলাকায় স্বস্তি পবিত্র ওমরাহ হজে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া কামনা সোনারগাঁওয়ে পল্লী বিদ্যুতের চরম ভোগান্তি: ‘লুকোচুরি’ খেলায় অতিষ্ঠ জনজীবন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী সোনারগাঁয়ে অলিগলিতে মাদকের জাল, ধ্বংসের মুখে পরিবার: এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্রেকিং নিউজ: সোনারগাঁওয়ে দোকানে চুরি, সোনারগাঁও প্রিন্সিপাল ১০০ প্লাজার ‘আমিনুল টেলিকম’ নামের একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সোনারগাঁও উপজেলা শাখার নতুন সমন্বয়ক প্যানেল ঘোষণা করা হয়েছে।

সোনারগাঁয়ে ৬ ডাকাত আটক, ১০১ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫,
  • 853 Time View

সোনারগাঁ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে আটক করেছে র‍্যাব-১১। একই সময়ে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাকও জব্দ করা হয়েছে।

র‍্যাব-১১ জানিয়েছে, রবিবার (১০ আগস্ট) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচকানির কান্দি এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক, সাদ্দাম, সহিদ ও মনির হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার এবং দা উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, এই ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের টোলপ্লাজার কাছে কৃত্রিম যানজট তৈরি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে হামলা চালিয়ে আসছিল। তারা যাত্রী ও চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ছয় ডাকাত সদস্যকে আটক করা হয়।

একই রাতে পিরোজপুরের বটতলা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। তবে, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজা বহনকারী দু’জন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK