1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ১০:২৫|
শিরোনামঃ
গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ  সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ। সোনারগাঁও সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ মঙ্গলগাঁও বটতলায় যুবসমাজের উদ্যোগে পিরোজপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ। আগামী পাঁচ বছরের মধ্যে ভোলাকে দেশের মূল ভুখন্ডের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের -নৌপরিবহন মন্ত্রী  পরিচ্ছন্ন ও বাসযোগ্য সোনারগাঁও গড়ার প্রত্যয়: তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি সোনারগাঁও পুলিশের রাতভর বিশেষ অভিযান আটক ৩০, গাঁজা ইয়াবা উদ্ধার  সোনারগাঁও পশু খাদ্যর লাইসেন্স না থাকায় অর্থদন্ড ও ৪ ফার্মেসীকে মামলাসহ ২২ হাজার টাকা জরিমানা, আগষ্ট মাসে ১২ লাখ টাকা আদায়

অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ।

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬,
  • 37 Time View

 

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দেখে অনলাইন কেনাকাটা করতে গিয়ে এক অভিনব প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন মো. সাদ্দাম হোসেন (৩৫) নামের এক যুবক। ২২৯৯ টাকার একটি মোটরসাইকেল হেলমেট কিনতে গিয়ে ধাপে ধাপে তার পকেট থেকে চলে গেছে ৯ হাজার ৬৩৮ টাকা।এই ঘটনায় ভুক্তভোগী সাদ্দাম হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সোনারগাঁও পৌরসভার হরিশপুর এলাকার বাসিন্দা।লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সম্প্রতি ফেসবুক স্ক্রল করার সময় সাদ্দামের চোখে পড়ে ‘সুলতান মটরস’ নামের একটি পেজের আকর্ষণীয় বিজ্ঞাপন। পেজটিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তিনি ২,২৯৯ টাকা মূল্যের একটি হেলমেট পছন্দ করে অর্ডার করেন। পেজের নিয়ম অনুযায়ী শুরুতেই বিকাশের মাধ্যমে ২০০ টাকা ডেলিভারি চার্জও পরিশোধ করেন তিনি।আসল জালিয়াতির ফাঁদটি পাতা হয়েছিল এর পরেই। টাকা পাঠানোর কিছুক্ষণের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে ‘ডেলিভারি ম্যান’ পরিচয় দিয়ে সাদ্দামকে ফোন করেন। তিনি জানান, পণ্যটি দ্রুত হোম ডেলিভারি পেতে হলে হেলমেটের বাকি ২,০৯৯ টাকা এখনই পরিশোধ করতে হবে। সরল বিশ্বাসে সাদ্দাম সেই টাকা পাঠিয়ে দিলেই শুরু হয় প্রতারকদের নতুন নাটক।প্রতারক চক্রটি দাবি করে, ‘বিকাশ খরচসহ টাকা না পাঠানোয়’ তাদের সিস্টেমে ট্রানজেকশনটি আটকে গেছে। আগের টাকা ফেরত (রিফান্ড) পেতে হলে আবার নতুন করে পুরো টাকা পাঠাতে হবে। এভাবে ওটিপি (OTP) সমস্যা, অ্যাকাউন্ট লক হওয়াসহ বিভিন্ন টেকনিক্যাল অজুহাত ও পণ্য না দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ধাপে ধাপে ২,১৪০ টাকা সহ মোট ৪৪৩৯ টাকা হাতিয়ে নেয় চক্রটি। একপর্যায়ে সাদ্দাম আর টাকা দিতে রাজি না হলে প্রতারকরা পণ্য দেবে না বলে সরাসরি হুমকি দেয় এবং যোগাযোগ বন্ধ করে দেয়।ভুক্তভোগী সাদ্দাম হোসেন বলেন, “চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে অনলাইন প্রযুক্তি ও ভুয়া পেজ ব্যবহার করে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিচ্ছে। আমি আইনগত ব্যবস্থার পাশাপাশি টাকা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ডিজিটাল জালিয়াতি ও প্রতারণা রোধে সংশ্লিষ্ট ফেসবুক পেজ এবং টাকা লেনদেন হওয়া বিকাশ নম্বরগুলো ট্র্যাকিং করতে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা নেওয়া হচ্ছে। দ্রুতই এই চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো পণ্য কেনার ক্ষেত্রে অগ্রিম টাকা লেনদেন না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK