1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৫:১৬|
শিরোনামঃ
সোনারগাঁও চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ  সোনারগাঁও দারোয়ানকে বেঁধে পাঁচ দোকানে ডাকাতি তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আক্তার হোসেন সোনারগাঁও ৫ কেজি গাঁজা সহ যৃবক গ্রেফতার সোনারগাঁও বিশেষ অভিযানে ১৯ জন আটক। ৫ কেজি গাঁজা উদ্ধার  সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমানা। সোনারগাঁও কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ 

তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আক্তার হোসেন

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬,
  • 21 Time View

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আক্তার হোসেন। একই সঙ্গে অভিভাবক সদস্য হিসেবে মোঃ আল-আমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

তাঁদের এ দায়িত্বে মনোনীত করায় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা কর্তৃপক্ষ।

 

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার দায়িত্ব পাওয়া তাঁর জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও আধুনিক করতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।

 

তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করা, মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে কার্যকর যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

 

মোহাম্মদ আক্তার হোসেন আরও বলেন, তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসাকে পর্যায়ক্রমে ফাজিল ও কামিল পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ জন্য শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

 

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের আদর্শ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসাকে আরও এগিয়ে নিতে চাই।

 

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, নতুন গভর্নিং বডির নেতৃত্বে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

 

স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরাও নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, নতুন গভর্নিং বডির উদ্যোগে মাদ্রাসাটির শিক্ষার মান আরও উন্নত হবে এবং পর্যায়ক্রমে ফাজিল ও কামিল পর্যায়ে উন্নীত হয়ে প্রতিষ্ঠানটি সোনারগাঁয়ের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK