
মঙ্গলগাঁও (পিরোজপুর ইউনিয়ন) সোনারগাঁ, নারায়ণগঞ্জ:
আসন্ন পিরোজপুর ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলগাঁও বটতলা ১নং ওয়ার্ডে এলাকার তরুণ ও যুবসমাজের অংশগ্রহণে একটি প্রাণবন্ত উঠান বৈঠক, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তরুণদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকটি এলাকার উন্নয়ন, ঐক্য এবং যুবসমাজের দায়িত্ববোধের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিকুল ইসলাম বিডিআর চেয়ারম্যান।
বৈঠকে বক্তারা মানুষের পাশে থাকা, এলাকার সামগ্রিক উন্নয়ন, যুবসমাজের কার্যকর ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সুন্দর পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রাজনীতির মূল শক্তি হলো জনগণ। একটি এলাকার সঠিক ভবিষ্যৎ গঠনে সচেতন যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য।
অনুষ্ঠানে বিভেদ ভুলে ঐক্যের রাজনীতি করার এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানানো হয়। এলাকার বর্তমান সমস্যা ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে দায়িত্বশীল, জনসম্পৃক্ত এবং ইতিবাচক ধারার রাজনীতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও এলাকার সার্বিক শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।