
সোনারগাঁও, ১৬ জুলাই ২০২৫ –
রেমিট্যান্স যোদ্ধা আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উত্তেজনাপূর্ণ ম্যাচে আগামীকাল, ১৭ জুলাই, শহীদ স্মৃতি লালচান্দ চা বাগান বড় মাঠে মুখোমুখি হচ্ছে স্বাগতিক সোনারগাঁও উপজেলা এবং বাহুবল উপজেলা। এই ম্যাচকে ঘিরে সোনারগাঁওবাসীর মধ্যে এখন থেকেই উৎসবের আমেজ।সোনারগাঁও উপজেলার শক্তিশালী দলটির নেতৃত্বে থাকছেন সারা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে পরিচিত মুখ রাফসান রাজিব। তাঁর নেতৃত্বে দলে আরও রয়েছেন অভিজ্ঞ খেলোয়াড় আলমগীর, রাফসান হৃদয়, নূরে আলম, মোশাররফ, রায়হান রাব্বি, আশরাফুল ইসলাম নোমান, রাজ, সাব্বির আহমেদ, আদিব এবং রাজ্জাক। এই তারকাশোভিত দল সোনারগাঁওবাসীর মনে জয়ের স্বপ্ন বুনেছে।
সাদাফ সুলতান ভাইকিংসের পরিচালক আল-মাহমুদ সানি সোনারগাঁওবাসীর কাছে দলের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আমাদের দল প্রস্তুত। আশা করি সোনারগাঁওবাসীর সমর্থন আমাদের খেলোয়াড়দের আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে এবং আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে পারব।”
আগামীকালের এই ম্যাচটি শুধু একটি খেলা নয়, এটি সোনারগাঁওবাসীর আবেগ ও ভালোবাসার প্রতিফলন। দল জয়ের জন্য নিজেদের সেরাটা দেবে এবং আশা করা যায়, সোনারগাঁওবাসীরা একটি উপভোগ্য এবং স্মরণীয় ম্যাচ দেখতে পাবেন।
উক্ত খেলাটি লাইভ সম্প্রচার করবেন কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার।