1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:৫৯|
শিরোনামঃ
মানবিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত: জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম চন্দন বাংলাদেশ পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁয়ের এস,এম, ওয়ালিউর রহমান আপেল প্রিন্সিপাল ১০০ প্লাজার আলোচিত আইফোন চুরি: গ্রেপ্তার আসামিরা, কিন্তু কোথায় ১৪৬টি ফোন? মল্লিকপাড়া ও উত্তমদীতে মাদক নিষিদ্ধ: বিএনপি নেতা হিরনের নেতৃত্বে এলাকাবাসীর বিশাল প্রতিবাদ মিছিল সোনারগাঁওয়ে আর্জেন্টিনার সমর্থক ও শীর্ষ মাদক ব্যবসায়ী ‘সাহস’ গ্রেফতার; এলাকায় স্বস্তি পবিত্র ওমরাহ হজে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সোহেল রানা বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া কামনা সোনারগাঁওয়ে পল্লী বিদ্যুতের চরম ভোগান্তি: ‘লুকোচুরি’ খেলায় অতিষ্ঠ জনজীবন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী সোনারগাঁয়ে অলিগলিতে মাদকের জাল, ধ্বংসের মুখে পরিবার: এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্রেকিং নিউজ: সোনারগাঁওয়ে দোকানে চুরি, সোনারগাঁও প্রিন্সিপাল ১০০ প্লাজার ‘আমিনুল টেলিকম’ নামের একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সোনারগাঁও উপজেলা শাখার নতুন সমন্বয়ক প্যানেল ঘোষণা করা হয়েছে।

শহীদ মিনা‌রে বসেছে পশুর হাট, বেদিতে পান-সিগারেটের দোকান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুন ৪, ২০২৫,
  • 966 Time View

শহীদ মিনার প্রাঙ্গ‌ণে বসেছে গরুর হাট। প্রাঙ্গ‌ণের এক পাশে থাকা শহীদ মিনারে বিভিন্ন বয়সের মানুষের জটলা। তাদের অনেকেই জুতা পায়ে ওপরে উঠেছেন। ভ্রাম‌্যমাণ দোকানিরা শহীদ মিনারের বে‌দি‌তে পান-সিগারেট বিক্রি করছেন।

গতকাল মঙ্গলবার (৩ জুন) বি‌কে‌লে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনা‌রে এমন দৃশ্য দেখা গে‌ছে। বিশাল প্রাঙ্গ‌ণে গরুর হাট বসানোর পর বেহাল দশা হয়েছে সেখা‌নে থাকা শহীদ মিনারের।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে স্থানীয়রা বলেন, প্রশাসন এবং হাট কর্তৃপক্ষের অবহেলার কারণে শহীদ মিনারে সাধারণ মানুষ জুতা পায়ে উঠছে। শহীদ মিনারের বেদিতে পান-সিগারেট-বাদামের দোকান বসিয়েছেন।

প্রশাসনের পক্ষে থেকে জানানো হয়, শহীদ মিনার থে‌কে ক্রেতা‌-বি‌ক্রেতা‌দের স‌রি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। আগামী‌তে যা‌তে আর শহীদ মিনা‌রে পশুর হাট না বসে সে ব‌্যাপা‌রে ইজারাদার‌কে সতর্ক ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

সাংস্কৃতিক সংগঠক ও প‌রি‌বেশকর্মী আরিফুর রহসান জানান, গতকাল মঙ্গলবার (৩ জুন) বিকাল সা‌ড়ে ৫টার দি‌কে তিনি শহীদ মিনা‌রে গেলে দেখতে পান- মিনারের বেদিতে পান-সিগারেট-বাদামের ভ্রাম‌্যমাণ দোকান নিয়ে বসেছেন কিছু লোক। ঠিক তখনই একা‌ধিক ব‌্যক্তি‌কে তি‌নি জুতা প‌রে বে‌দি‌তে হাঁটাহাঁটি কর‌তে দে‌খেন।

এ সময় জুতা পরে উঠেছেন কেন জিজ্ঞাসা করলে তিনি নিজের ভুল স্বীকার করে তাকে বলেন, ‘বাবা এইডা মোর অন্যায় হইছে। কি করমু? হাডের মধ্যে বও‌নের (বসা) কোনো জায়গা নাই। তাই সবার দ্যাখাদেখি মুই শহীদ মিনা‌রে জোতা লইয়া উঠছি।’

ছাগল কিনে শহীদ মিনারের ওপর ছাতা হা‌তে দাঁড়িয়ে থাকা শফিকুল ইসলাম বলেন, ‘বৃ‌ষ্টি হ‌চ্ছে, মা‌ঠে পা‌নি আর পশু, পরিবেশটাই এমন। আসলে এটা আমাদের ঠিক হয়নি।

তি‌নি নি‌জের ভুল স্বীকার ক‌রে ব‌লেন, ‘কর্তৃপক্ষের অবহেলার কারণে ভাষা শহীদদের প্রতি অমর্যাদা হচ্ছে।’

 

গরু বিক্রি করতে আসা আলম শিকদার বলেন, ‘শহীদ মিনারে স্যান্ডেল পড়ে ওঠা নতুন না। এই  জায়গা দি‌য়ে যখন যাই তখন অনেককেই শহীদ মিনারে এভাবে ওঠানামা কর‌তে দে‌খি। হা‌টের কার‌ণে আজ শহীদ মিনা‌রে অনেকেই জুতা নি‌য়ে উঠ‌ছেন।’

খেলাঘর বরগুনা শাখার চারুকলা বিষয়ক সম্পাদক ও প‌রি‌বেশকর্মী আরিফুর রহমান কা‌লের কণ্ঠ‌কে বলেন, ‘শহীদ মিনারে জুতা, স্যান্ডেল পরে ওঠা এটা জাতিকে অপমান করা। বরগুনা পৌরসভা কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ইজারাদার‌কে আগেভা‌গেই বারণ কর‌লে এমন অপ্রীতিকর ঘটনা ঘট‌ত না।’

হা‌টের ইজারাদার ত‌হিদুর রহমান ব‌লেন, ‘এক‌দি‌নের জন‌্য শহীদ মিনা‌র মা‌ঠে পশুর হাট ব‌সি‌য়ে‌ছিলাম। বিকল্প কোনো ব‌্যবস্থা না থাকায় এটি আমরা কর‌তে বাধ্য হ‌য়ে‌ছি। ত‌বে পশুরহাট আগামী‌তে আর বসা‌নো হ‌বে না।’

বরগুনা পৌরসভার প্রশাস‌কের দা‌য়ি‌ত্বে থাকা স্থানীয় সরকার বিভা‌গের উপপরিচালক অনিমেষ বিশ্বাস সাংবাদিকদের ব‌লেন, ‘এক‌দি‌নের জন‌্য ইজারাদার‌কে শহীদ মিনার মা‌ঠে হাট বসা‌নোর মৌ‌খিক অনু‌ম‌তি দেওয়া হ‌য়ে‌ছে। শহীদ মিনারের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে শু‌নে আমি হা‌টে মা‌ইকিং ক‌রি‌য়ে‌ছি।’

তিনি আরো ব‌লেন, ‘পরব‌র্তীতে হা‌টের জন‌্য নির্ধা‌রিত সরকা‌রি শিশু সদন মা‌ঠে যে‌তে বলা হ‌য়ে‌ছে। ত‌বে সেখা‌নেও হাট বসা‌নোর জন‌্য সরকা‌রি বি‌ধি‌-নি‌ষেধ র‌য়ে‌ছে। এমন প‌রি‌স্তিতি‌তে পৌরসভার একমাত্র হাট‌টি নি‌য়ে আমারা বিপা‌কে প‌ড়ে‌ছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK