1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ১১:৪৬|
শিরোনামঃ
আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ  সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ। সোনারগাঁও সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ মঙ্গলগাঁও বটতলায় যুবসমাজের উদ্যোগে পিরোজপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ। আগামী পাঁচ বছরের মধ্যে ভোলাকে দেশের মূল ভুখন্ডের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের -নৌপরিবহন মন্ত্রী  পরিচ্ছন্ন ও বাসযোগ্য সোনারগাঁও গড়ার প্রত্যয়: তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি সোনারগাঁও পুলিশের রাতভর বিশেষ অভিযান আটক ৩০, গাঁজা ইয়াবা উদ্ধার 

সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ।

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬,
  • 21 Time View

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৪০০টি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদফতর। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়, অবৈধ জাল বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আনন্দ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের উপস্থিতিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদার নেতৃত্বে মৎস্য অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান চালান।

অভিযান-সংশ্লিষ্টরা জানান, আনন্দ বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ বস্তায় প্রায় ৪০০ টি চায়না দুয়ারি জাল পাওয়া যায়।পরে এসব জাল বাজারেই জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয় ও এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, মৎস্য সংরক্ষণ আইনের আওতায় চায়না দুয়ারি জালের ব্যবহার নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশ বিস্তারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। চায়না দুয়ারি জাল বিক্রি বা ব্যবহারের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

 

স্থানীয়দের দাবি, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার বন্ধে শুধু বিক্রয়কেন্দ্রে অভিযান নয়, এর ব্যবহারকারীদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK