1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৩:২৪|
শিরোনামঃ
সোনারগাঁও চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ  সোনারগাঁও দারোয়ানকে বেঁধে পাঁচ দোকানে ডাকাতি তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আক্তার হোসেন সোনারগাঁও ৫ কেজি গাঁজা সহ যৃবক গ্রেফতার সোনারগাঁও বিশেষ অভিযানে ১৯ জন আটক। ৫ কেজি গাঁজা উদ্ধার  সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমানা। সোনারগাঁও কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ 

সোনারগাঁও দারোয়ানকে বেঁধে পাঁচ দোকানে ডাকাতি

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬,
  • 12 Time View

 

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অলিপুরা বাজারে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একদল ডাকাত বাজারে প্রবেশ করে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে স্বর্ণ-রুপা, নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় ও ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে ডাকাতদল অলিপুরা বাজারে প্রবেশ করে প্রথমে বাজারের পাহারাদারদের হাত-পা বেঁধে মুখে কস্টেপ পেঁচিয়ে দেয়। পরে তারা সংঘবদ্ধভাবে একের পর এক দোকানে ঢুকে লুটপাট চালায়।

ডাকাতির শিকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো নবরূপা জুয়েলার্স, কাকন স্বর্ণ শিল্পালয়, জজ মিয়া স্টোর, শামীম ইলেকট্রনিকস ও ইসলাম ফার্মেসি।

ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, নবরূপা জুয়েলার্স থেকে আনুমানিক ৪০ ভরি রুপা ও ১ ভরি স্বর্ণ এবং কাকন স্বর্ণ শিল্পালয় থেকে ৫ আনা স্বর্ণ ও ১৫ ভরি রুপা লুট হয়েছে।

এ ছাড়া জজ মিয়া স্টোর থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের সিগারেট, প্রসাধনী ও সয়াবিন তেল নিয়ে গেছে ডাকাতরা। শামীম ইলেকট্রনিকস থেকে আনুমানিক ৫ থেকে ৬ হাজার টাকা এবং ইসলাম ফার্মেসি থেকে একটি স্মার্টফোন ও প্রায় ১ হাজার টাকা নগদ লুট করা হয়েছে।

এ ঘটনায় অলিপুরা বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK