1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ১১:৪৮|
শিরোনামঃ
আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ  সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ। সোনারগাঁও সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ মঙ্গলগাঁও বটতলায় যুবসমাজের উদ্যোগে পিরোজপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ। আগামী পাঁচ বছরের মধ্যে ভোলাকে দেশের মূল ভুখন্ডের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের -নৌপরিবহন মন্ত্রী  পরিচ্ছন্ন ও বাসযোগ্য সোনারগাঁও গড়ার প্রত্যয়: তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি সোনারগাঁও পুলিশের রাতভর বিশেষ অভিযান আটক ৩০, গাঁজা ইয়াবা উদ্ধার 

সোনারগাঁও পশু খাদ্যর লাইসেন্স না থাকায় অর্থদন্ড ও ৪ ফার্মেসীকে মামলাসহ ২২ হাজার টাকা জরিমানা, আগষ্ট মাসে ১২ লাখ টাকা আদায়

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬,
  • 46 Time View

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম জানান, অভিযানে পশু খাদ্য বিক্রয়ের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় মোগরাপাড়া চৌরাস্তা বাজারের আফনান ট্রেডার্সের মালিককে মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪(২০) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম, সহকারী কমিশনারের পেশকার মো. বায়েজিদ, সোনারগাঁও থানার এসআই হারুনসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ফার্মেসীকে মামলা এবং ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে ,সোমবার বিকেল ৫টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বাজারে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার। এসময় অভিযানকালে নারায়ণগঞ্জ জেলার ওষুধ তত্ত্বাবধায়ক এবং সোনারগাঁ থানার বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার বলেন, ফার্মেসী মালিকদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা আইনবহির্ভূত কার্যক্রমের ক্ষেত্রে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে,মোবাইল কোর্টের মাসিক প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে নিষ্পত্তি করা ২০টি মামলায় মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব মামলায় আদালত মোট ১২ লাখ ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এছাড়া অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় একজনকে ৩ দিনের কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে অপর একজনকে ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

জনস্বার্থ রক্ষা, সরকারি সম্পত্তি সুরক্ষা ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আগস্ট মাসজুড়ে কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন। কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে পরিচালিত একাধিক মোবাইল কোর্ট অভিযানে বিভিন্ন অপরাধে ২০টি মামলা দায়ের ও নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় মোট ১২ লাখ ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

প্রশাসনের এমন ধারাবাহিক অভিযানের ফলে কাঁচপুর রাজস্ব সার্কেল ও আশপাশের এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং অনিয়ম প্রতিরোধে তৎপরতা আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বার্থ রক্ষা, সরকারি সম্পত্তি সুরক্ষা এবং যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এ ধরনের নিয়মিত ও তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জনদুর্ভোগ কমানোর পাশাপাশি সরকারি সম্পত্তি রক্ষা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK