1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১:৪৪|
শিরোনামঃ
সোনারগাঁও সনদ ছাড়া পশু চিকিৎসকের জরিমানা। সোনারগাঁও কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সোনারগাঁও দেশিয় অস্র ও ইয়াবাসহ আটক ২৪ আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ  সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ। সোনারগাঁও সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ মঙ্গলগাঁও বটতলায় যুবসমাজের উদ্যোগে পিরোজপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ।

নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানকে বিএনপি’র প্রার্থী ঘোষণা করায় সোনারগাঁয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ: নেতা-কর্মীরা উচ্ছ্বসিত

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ৩, ২০২৫,
  • 1513 Time View

সোনারগাঁ প্রতিনিধি (সোনারগাঁ,নারায়ণগঞ্জ), ৩ নভেম্বর, ২০২৫:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জননেতা আজহারুল ইসলাম মান্নান সাহেবকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে ঘোষণা করায় সোনারগাঁয়ে বিশাল আনন্দ র্যালি এবং মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মনোনয়ন ঘোষণার পর পরেই সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সালে মূসা এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিনের নেতৃত্বে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়। র্যালিটি সোনারগাঁওয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা তাদের প্রিয় প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া। এছাড়া বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক ত্যাগী নেতা-কর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “কেন্দ্রের এই সঠিক সিদ্ধান্তে আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। মান্নান সাহেবের মনোনয়নের মধ্য দিয়ে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।”

উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এই মনোনয়নকে ‘জনগণের বিজয়’ বলে আখ্যায়িত করেন। তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, জননেতা আজহারুল ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে দলের সকল স্তরের নেতা-কর্মী এখন ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে তারা সকলে মিলেমিশে কাজ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

নেতা-কর্মীরা মনে করেন, এই আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো, যা এই আসনে দলের জয়ের পথকে সুগম করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK