1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ১১:৪৭|
শিরোনামঃ
আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ  সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ। সোনারগাঁও সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ মঙ্গলগাঁও বটতলায় যুবসমাজের উদ্যোগে পিরোজপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ। আগামী পাঁচ বছরের মধ্যে ভোলাকে দেশের মূল ভুখন্ডের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের -নৌপরিবহন মন্ত্রী  পরিচ্ছন্ন ও বাসযোগ্য সোনারগাঁও গড়ার প্রত্যয়: তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি সোনারগাঁও পুলিশের রাতভর বিশেষ অভিযান আটক ৩০, গাঁজা ইয়াবা উদ্ধার 

রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে সোনারগাঁওয়ে যুবদলের প্রচারণা, পানাম বাজারে লিফলেট বিতরণ

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫,
  • 1037 Time View

সোনারগাঁও, নারায়ণগঞ্জ:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লিফলেট বিতরণ করেছে সোনারগাঁও পৌরসভা যুবদল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের দিকনির্দেশনায় মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক পানাম নগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সালে মুছা এবং পৌর যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক আল-আমিনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা পানাম বাজারের ব্যবসায়ী, পর্যটক ও স্থানীয় জনগণের মাঝে বিএনপির ৩১ দফা দাবির সারসংক্ষেপ তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং এর গুরুত্ব ব্যাখ্যা করেন।

লিফলেট বিতরণকালে যুবদল নেতা সালে মুছা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র ব্যবস্থাকে জনগণের জন্য কল্যাণকর করে তুলতে বিএনপি এই ৩১ দফা রূপরেখা দিয়েছে। আমরা আমাদের নেতা জনাব আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এই বার্তা সোনারগাঁওয়ের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এসেছি।”

যুগ্ম আহ্বায়ক আল-আমিন তার বক্তব্যে বলেন, “এই ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি দেশের আপামর জনসাধারণের মুক্তির সনদ। এর বাস্তবায়নের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।”

এ সময় কর্মসূচিতে সোনারগাঁও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পানাম নগর এলাকা কিছু সময়ের জন্য বিএনপির প্রচারণায় মুখরিত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK