1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:০৫|
শিরোনামঃ
সোনারগাঁও পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী বিউটি আক্তার বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা নারায়ণগঞ্জের বন্দরে সিমেন্টের ওজন নিয়ে মিথ্যা ভিডিও তৈরি করে ফেঁসে গেলেন বিল্লাল, সত্য প্রকাশে ক্ষমা প্রার্থনা তরুণদের বাদ দিয়ে মাঠ গোছাতে চাইলে শক্ত ভূমিকা রাখব: আল-মাহমুদ সানি সোনারগাঁয়ে আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল: চ্যাম্পিয়ন আড়াইহাজার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মুহাম্মদ বাহাউল হক সাহেব আজ শুক্রবার সকাল ৮:১০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। *রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন শিল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভা ও ট্যুর গাইড প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত*। কক্সবাজারে আমান সিমেন্টের বর্ণাঢ্য মিলনমেলা: অংশ নিলেন নারায়ণগঞ্জের ৫০ সেরা নির্মাণ শিল্পী দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’: কর্মী বাছাইয়ে সতর্ক হওয়ার আহ্বান আল মাহমুদ সানির

জামায়াতের যুব নেতার বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুন ২৮, ২০২৫,
  • 1364 Time View

জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন মোশারফ হোসেন নামে এক ব্যক্তি। তিনি ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সদস্য ছিলেন।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেনসহ নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

বিএনপিতে যোগ দিয়ে মোশারফ হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন ছাত্রশিবিরের কর্মী ছিলাম। সবশেষ জামায়াতে ইসলামীর যুব বিভাগের ফুলগাজী বাজার শাখার দায়িত্বে ছিলাম। এখন স্বেচ্ছায়-সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আকৃষ্ট হয়ে বিএনপিতে যোগদান করলাম। আগামীর পথচলায় সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।’

ফুলগাজী উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবুল কালাম শামীম বলেন, ‘একসময় তিনি ফুলগাজীতে একটি হোটেলে চাকরি করতেন। তার বিএনপিতে যোগদানের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেনেছি।

ইতোপূর্বে এ বিষয়ে তিনি আমাদের কিছু জানায়নি। তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব।’

এ ব্যাপারে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, ‘মোশারফ দীর্ঘদিন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে সে স্বেচ্ছায় বিএনপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করে। পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে তাকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK