1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১১:০০|
শিরোনামঃ
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এ খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ: ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ সোনারগাঁওয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁও পৌরসভায় যত্রতত্র ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন  সোনারগাঁও যুবদলের প্রতিষ্ঠ বার্ষিকী পালনের প্রস্তুতি সভা, জমকালো আয়োজনের ঘোষণা  সোনারগাঁও মোগড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর পুজা মন্ডল পরিদর্শন  সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁও পারিবারিক কলহের বাব ছেলে সহ তিনজনকে পিটিয়ে জখম।থানায় আপনভাই সহ ৪ জনের নামে অভিযোগ

সোনারগাঁও ঐতিহ্যবাহী কাবাডি খেলায় উপচেপড়া দর্শক 

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬,
  • 127 Time View

 

নিজস্ব প্রতিবেদক :

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বৈদ্যার বাজার ইউনিয়নের পানাম গাবতলী খেলার মাঠে এ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। পানাম গাবতলী যুব সংঘের আয়োজনে পঞ্চার্ধ্ব বয়সী খেলোয়াড়রা এ কাবাডি খেলায় অংশ নেন।

ঐতিহ্যবাহী কাবাডি খেলায় প্রধান অতিথি ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন এ ওয়ান সলিড কোম্পানির চেয়ারম্যান সোহেল রানা, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন বাবু, ৪ নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা মো. সোহাগ ভূঁইয়া, শফিকুল ইসলাম প্রমুখ।

বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন

বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কাবাডি খেলার আয়োজনের মধ্য দিয়ে অতীতকে মনে করিয়ে দেয়। মাঠের অভাবে এখন আর খেলার আয়োজন সম্ভব হয় না। ডিজিটাল যুগে এসেও খেলার প্রতি মানুষের আগ্রহ দেখে অভিভূত হয়েছি। মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এ খেলার আয়োজন করা হয়েছে।

কাবাডি খেলায় হাজার হাজার দর্শক মাতিয়ে রেখেছেন খেলোয়াড়রা। কাবাডি খেলায় সাইফুল গ্রুপ রহমতউল্লাহ গ্রুপকে পরাজিত করে বিজয়ী হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK